ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দীব্য’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন।এনিয়ে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, খেলাফতে ছাত্র মজলিস সহ অন্যান্য সংগঠন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফিশিয়াল পৃথক বিবৃতির মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন।মৃত্যুর খবরে আজ (৩১ অক্টোবর) গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী দেবতোষ সরকার দিব্য গত ৩ অক্টোবর (২০২৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি গত বুধবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হন। পরবর্তীতে ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) চিকিৎসাধীন অবস্থায় পানিশূন্যতা ও শ্বাসকষ্টজনিত কারণে তিনি পরলোকগমন করেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলায়।এতে তার অকাল মৃত্যুতে ছাত্র সংগঠনগুলো এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম
সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম

টানা বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজির সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। সবজির পাশাপাশি Read more

শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের
শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও কফিন মিছিল করবে জুলাই ঐক্য। ওসমান Read more

রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, বেড়েছে ফ্ল্যাট-জমিও
রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, বেড়েছে ফ্ল্যাট-জমিও

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে গত ছয় বছরে বড় ধরনের পরিবর্তনের চিত্র উঠে এসেছে। Read more

সিংড়ায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন
সিংড়ায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন

নাটোর জেলার সিংড়া, গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার আওতাধীন ভূমি অফিসসমূহে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Read more

বরিশালের ২১টি আসনের ১৬ টিতে চমক দিয়ে ধাণের শীষের প্রার্থী ঘোষণা
বরিশালের ২১টি আসনের ১৬ টিতে চমক দিয়ে ধাণের শীষের প্রার্থী ঘোষণা

সব জল্পনা-কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (০৩ নভেম্বর) দলীয় কার্যালয়ে Read more

দৃষ্টিশক্তি ফিরে পেতে মিজুর দরকার ১ লক্ষ টাকা, মাকে নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে!
দৃষ্টিশক্তি ফিরে পেতে মিজুর দরকার ১ লক্ষ টাকা, মাকে নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে!

অসহায় মিজু রেললাইনের জায়গায় থাকেন। মিজুর মা অন্যের বাড়িতে কাজ করলে মিজু খেতে পারে, আর কাজ না করলে না খেয়েই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন