অপহরণের ৮ দিন পর গতকাল বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ পাহাড়ি শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। তবে তাঁদের মুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৩টার দিকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা।   বিবৃতিতে অপহৃত চবি পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।বিবৃতিতে বলা হয় , ১৬ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ৬ টায় খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে পিসিপি সদস্য রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি ম্রোকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এ ঘটনার শুরু থেকেই জন্য ইউপিডিএফকে দায়ীকে করে আসছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা। এদিকে শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছে ইউপিডিএফ।বিবৃতিতে আরো বলা হয়, অপহৃত পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে আপামর সাধারণ শিক্ষার্থী, প্রগতিশীল ব্যক্তি ও ছাত্র সংগঠনসমূহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তোলে। অবশেষে জনরোষের মুখে পড়ে অপহরণকারীরা কয়েক দফায় মুক্তি তাদের দিয়েছে। এছাড়া অপহৃত পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে যারা সোচ্চার ছিলেন বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সবাইকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক বিএনপি নেতা ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম কর্তৃক ছাত্রদলের সাবেক নেতার বাবা কে হত্যা চেষ্টার Read more

দাউদকান্দির গৌরীপুরে ফুটপাত দখল, লাইনম্যানদের চাঁদাবাজি
দাউদকান্দির গৌরীপুরে ফুটপাত দখল, লাইনম্যানদের চাঁদাবাজি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড় ও বাজার এলাকায় বছরের পর বছর ধরে অব্যাহত রয়েছে ভয়াবহ যানজট। ফুটপাত দখল করে গড়ে Read more

এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম
এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণ করার দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।সোমবার (২৬ মে) সংবাদ Read more

৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন নুরুল হক নুর
৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন নুরুল হক নুর

নুরুল হক নুরের সবশেষ শারীরিক অবস্থার আপডেট জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে দলের উচ্চ পরিষদের সদস্য Read more

ধ্বংসস্তূপে বসে গাজাবাসীর শেষ বাক্য: ‘এবার বাঁচার আশা নেই’
ধ্বংসস্তূপে বসে গাজাবাসীর শেষ বাক্য: ‘এবার বাঁচার আশা নেই’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং হামলার মধ্যে ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের শেষ বার্তা ও বিদায় চিঠি লিখে Read more

সোমবার আবারও সাইন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের
সোমবার আবারও সাইন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন