কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড় ও বাজার এলাকায় বছরের পর বছর ধরে অব্যাহত রয়েছে ভয়াবহ যানজট। ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে অসংখ্য দোকানপাট, আর শৃঙ্খলা রক্ষার নামে কথিত লাইনম্যানদের চাঁদাবাজি—সব মিলিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষ লক্ষ পথচারী ও যানবাহন চালক।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশ থেকে দাউদকান্দি গৌরীপুর মোড় হয়ে উত্তরে চলে গেছে আঞ্চলিক মহাসড়ক, যা সংযুক্ত হয়েছে কুমিল্লার দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা লিংক রোড, মুরাদনগর লিংক রোড এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পর্যন্ত। রাজধানী ঢাকা ও কুমিল্লা জেলা সদরসহ বিভিন্ন বিভাগীয় শহরে যাতায়াতকারী মানুষের প্রধান যোগাযোগপথ এটি। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী, রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পণ্যবাহী পরিবহন এই রাস্তায় চলাচল করে থাকে।কিন্তু গৌরীপুর বাজার ও মোড়ে এসে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাটে পথচারীরা হাঁটার সুযোগ পান না, অন্যদিকে গাড়িগুলোও আটকে যায় ঘণ্টার পর ঘণ্টা। ভুক্তভোগীরা জানান, এলাকায় ৫–৭ জন লাইনম্যান সেজে প্রতিদিন বিভিন্ন যানবাহন থেকে টাকা আদায় করে। টাকা দেওয়া-নেওয়া নিয়ে তর্কবিতর্ক চলতে থাকায় জ্যাম আরও দীর্ঘ হয়। জটের মধ্যে ডানের গাড়ি বামে, বামের গাড়ি ডানে ঘোরানোর কারণে পরিস্থিতি তীব্র আকার ধারণ করে।স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম এলাকা দিয়ে যাতায়াত করলে তখন পুলিশ বা সেনা সদস্যদের অস্থায়ীভাবে জ্যাম নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়। এমনকি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও মাঝে মাঝে এগিয়ে আসে। তবে স্থায়ী সমাধান হয় না। অভিজ্ঞ মহল ও ভুক্তভোগীদের মতে, ‘ঈমানদার প্রশাসনিক উদ্যোগ ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তি সম্ভব নয়।’ কারণ, ফুটপাত দখল ও যানবাহন থেকে আদায়কৃত কোটি টাকা বিভিন্ন মহলে ভাগ হয়ে যায়।পথচারীদের মতামত অনুযায়ী, সড়ক ও জনপদ বিভাগের জায়গাগুলো দখলমুক্ত করে প্রসস্থ করা হলে যানজট অনেকাংশে কমে আসবে। নইলে রাজধানী ও বিভাগীয় শহরে যাতায়াতকারী লাখো মানুষের দুর্ভোগ কমার কোনো সম্ভাবনা নেই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন
ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন

ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে Read more

নির্বাচনি রোডম্যাপ কবে, কতটা প্রস্তুত ইসি
নির্বাচনি রোডম্যাপ কবে, কতটা প্রস্তুত ইসি

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন প্রশ্নে অনেক ‘যদি-কিন্তু’ রয়েছে। যে কারণে সাংবিধানিক কিংবা আইনি প্রশ্নগুলোর পরিবর্তে নির্বাচনের তারিখ ইস্যুতে ঐকমত্যের প্রশ্নই Read more

জামায়াত আমিরের জন্য দোয়া চাইলেন সারজিস আলম
জামায়াত আমিরের জন্য দোয়া চাইলেন সারজিস আলম

জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই দুইবার ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে মঞ্চে বসেই বক্তব্য Read more

আগামী নির্বাচন বিএনপি’র নেতৃত্বেই হবে: ভাইস চেয়ারম্যান মনি
আগামী নির্বাচন বিএনপি’র নেতৃত্বেই হবে: ভাইস চেয়ারম্যান মনি

দেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না এবং বিএনপির নেতৃত্বেই আগামীর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস Read more

যশোরে পুলিশ কর্মকর্তার মাকে মারধর
যশোরে পুলিশ কর্মকর্তার মাকে মারধর

যশোরের শার্শায় জমি নিয়ে বিরোধের জের ধরে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আরিফের মা কোহিনুর বেগমকে (৬৫) মারধরের অভিযোগ উঠেছে। শার্শা উপজেলার Read more

ইসরাইলের বিরুদ্ধে এমন বিজয়ে ইরানিদের গর্ব করা উচিত: পেজেশকিয়ান
ইসরাইলের বিরুদ্ধে এমন বিজয়ে ইরানিদের গর্ব করা উচিত: পেজেশকিয়ান

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরাইলি আগ্রাসনের মধ্যে ঐক্য ও প্রতিরোধ ধরে রাখার জন্য ইরানবাসী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন