খুলনা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহটি এখন মৃদু থেকে মাঝারি মাত্রায় পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসের এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অনুয়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুদ্ধ থাকতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগসহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলা সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শুক্রবার (২৫ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রবাহমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।শনিবার (২৬ এপ্রিল) রংপুর, রাজশাহী ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রবাহমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।রবিবার (২৭ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে।বর্ধিত পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে ৯০০ ইসরায়েলি
আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে  ৯০০ ইসরায়েলি

জেরুজালেমের আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় প্রায় ৯০০ ইসরায়েলি ঢুকে পড়েছে। জেরুজালেম গভর্নরেটের হিসাবে, এই সংখ্যাটি একদিনে কম্পাউন্ডে প্রবেশ Read more

নওগাঁ সদর হাসপাতালে দুদকের অভিযান, পাওয়া গেল অনিয়ম
নওগাঁ সদর হাসপাতালে দুদকের অভিযান, পাওয়া গেল অনিয়ম

বিভিন্ন অনিয়মের অভিযোগে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টা থেকে Read more

পাথরঘাটায় বিষপানে গৃহবধূর মৃত্যু
পাথরঘাটায় বিষপানে গৃহবধূর মৃত্যু

বরগুনার পাথরঘাটা উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানে মোসাঃ লামিয়া (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চরদুয়ানি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের Read more

ট্রাম্প-শি’র বৈঠক শুরু,চলতে পারে ৩-৪ ঘণ্টা
ট্রাম্প-শি’র বৈঠক শুরু,চলতে পারে ৩-৪ ঘণ্টা

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি Read more

কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে আমিরাতে
কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে আমিরাতে

এখন থেকে অবিশ্বাস্য কম খরচে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাবেন বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা। এতদিন আমিরাতের গোল্ডেন ভিসা পেতে বড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন