রাজশাহীর বাঘায় জামায়াত শিবির কর্তৃক ছাত্রদল নেতার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫ টায় বাউসা হারুন অর রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এই প্রতিবাদ  সভা অনুষ্ঠিত হয়। বাউসা ইউনিয়নের বিএনপির ও অংঙ্গ সহযোগী সংগঠনের এর আয়োজনে করে। বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে  সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য  রাখেন,উপজেলা বিএনপি সদস্যসচিব আশরাফ আলী মলিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, এ্যাড ফিরোজ আহম্মেদ রঞ্জু, আড়ানী পৌরসভার সাবেক সদস্যসচিব সুজাত আহম্মেদ তুফান, বাউসা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি,সহকারি অধ্যাপক আবু তাহের  প্রমুখ।জামায়াত শিবিরকে কুখাত সন্ত্রাসী আখ্যায়িত করে বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, জামায়াত-শিবির একটি কুখ্যাত সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতোমধ্যেই বাংলাদেশের জনগণের সামনে চিহ্নিত হয়েছে। তাদের রক্তাক্ত ইতিহাস, ’৭১-এর যুদ্ধাপরাধ থেকে শুরু করে সাম্প্রতিক সহিংস তাণ্ডব, বারবার প্রমাণ করেছে তারা কখনোই গণতন্ত্র, মানবাধিকার কিংবা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে না।বিএনপি একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক আদর্শে বিশ্বাসী দল হিসেবে কোনো সহিংস বা জঙ্গিবাদী রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বরং আমরা এমন শক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছি এবং থাকবে।ঈদের আগেদিন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সন্ত্রাসী সন্ধার পরে বাউসা ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি রাজিব আহম্মেদ মন্ডলকে বাউসা বাজারে  বর্বরোচিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে জখম করে।এই ঘটনায় মামলায় হলেও অভিযুক্তরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে বলে আলোচনা সভায দাবি করা হয়।জামায়াত শিবিরকে উদ্দেশ্য করে বক্তরা আরোও বলেন, আর নয় রগ কাটা, এবার বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপরে হামলা করা হলে প্রতিটা আঘাতের সমুচিত জবাব দেওয়া হবে। জনগণ আপনাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে কোথাও কোন ঘটনা ঘটলে বিএনপির উপর দোষ চাপিয়ে নিজেরা সাধু সাজতে চান। অপপ্রচারে লিপ্ত থেকে শিষ্টাচার বহিভুত কার্যক্রম আপনারাই চানান।প্রতিবাদ সভায় আড়ানী পৌরসভা,আড়ানী  ইউনিয়ন বাজুবাঘা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু ও শেষ কবে, জানালেন ইসি
জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু ও শেষ কবে, জানালেন ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া Read more

ট্রেনের সামনে জীবনের ঝুঁকি, চকরিয়ায় অবৈধভাবে রেললাইন পারাপার
ট্রেনের সামনে জীবনের ঝুঁকি, চকরিয়ায় অবৈধভাবে রেললাইন পারাপার

কক্সবাজারের চকরিয়া রেল স্টেশনের সামনে পথচারীরা অবৈধ ভাবে রেললাইন পারাপার করছে। ট্রেন আসছে দেখেও ঝুঁকি নিয়ে রাস্তার পারাপার করছে তারা।বৃহস্পতিবার Read more

ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট

বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (২৭ Read more

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু
ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু

জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) Read more

হোটেলের সিলিং ফ্যানে ঝুলছিল অভির মরদেহ, তালা ভেঙে উদ্ধার
হোটেলের সিলিং ফ্যানে ঝুলছিল অভির মরদেহ, তালা ভেঙে উদ্ধার

কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. নাহিদ খান অভি (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে Read more

এক ডজন বিয়ে করতে চান পরীমণি!
এক ডজন বিয়ে করতে চান পরীমণি!

প্রায় সারাবছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। এবার মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে সাক্ষাৎকারের মাধ্যমে আবারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন