কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. নাহিদ খান অভি (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহটি উলঙ্গ অবস্থায় গামছা দিয়ে দুই হাত বাধা ছিল।বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে জেলা শহরের স্টেশন রোডে অবস্থিত হোটেল গোল্ডেন পার্কের ৩০৪ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মো. নাহিদ খান অভি জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকার মো. আঃ হক খানের ছেলে।হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে (ওসি) জানায়, বুধবার সন্ধ্যায় নাহিদ খান অভি গোল্ডেন পার্ক হোটেলে এসে একটি কক্ষ ভাড়া নেন। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত ওই কক্ষ ভিতর থেকে বন্ধ থাকার পর ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত ও উলঙ্গ অবস্থায় গামছা দিয়ে দুই হাত বাধা মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। পরে হোটেলের রেজিস্টার খাতায় ঠিকানা দেখে স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনরা এসে মরদেহ শনাক্ত করে।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত

সেনাবাহিনীর লোগো বা স্টিকার সংবলিত বাস ব্যবহার করে রাজনৈতিক কর্মসূচিতে সহায়তা দেওয়ার অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে Read more

পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক
পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ নিয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের প্রাথমিক পর্যায়ে পিপিএ-পিপিআর, আর্থিক মূল্যায়ন পুনঃব্যবহার না Read more

বাঁশ কোড়লের নানান পদের রেসিপি
বাঁশ কোড়লের নানান পদের রেসিপি

বাঁশ মানেই যেন গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঘর বানানো থেকে শুরু করে সাঁকো, ঝাড়ু, মাছ ধরার ফাঁদ কিংবা খেলনা — Read more

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা

মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এবার পাল্টা ২৫ শতাংশ শুল্কারোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা। শুক্রবার (৪ এপ্রিল) ১৮৫টি দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

গাজীপুর-৬ বিলুপ্তির পর গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় Read more

চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নুরুল আমিন প্রকাশ পুতিয়া নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন