প্রায় সারাবছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। এবার মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে সাক্ষাৎকারের মাধ্যমে আবারও তিনি এসেছেন আলোচনায়। অনুষ্ঠানে পরীমণি নিজের সম্পর্ক, প্রেম এবং অতীত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। অনুষ্ঠানে পরীকে প্রশ্ন করা হয় তুমি কি সিঙ্গেল? উত্তরে তিনি বলেন, ‘না।’ পাল্টা প্রশ্ন করে উপস্থাপক তার কাছে জানতে চাইলে পরী বলেন, ‘জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।’ কেন করবে না? ‘আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’পরীমণিকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি মোট কতবার বিয়ে করেছেন। জবাবে বলেন, ‘একবার।’ সঞ্চালক প্রশ্ন করেন, ‘শরীফুল রাজের কথাই বলছেন?’ পরীমণি বলেন, ‘হ্যাঁ।’ তবে এর পরই হাসির ছলে তিনি বলেন, ‘বাকি যাদের নিয়ে বলা হয়, তারা হয়তো সৎস্বামী! যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’ শরীফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। শরীফুল রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল—জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’সম্প্রতি পরীমণির খালাতো ভাই ইসমাইলের সঙ্গে সম্পর্ক নিয়েও আলোচনা হয়, বিশেষ করে ২০২৪ সালের নভেম্বরে ইসমাইলের এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ইসমাইল ও পরীমণির একাধিক ছবি ছড়িয়ে পড়ে।অনুষ্ঠানে এ প্রসঙ্গে সঞ্চালক জানতে চান, ইসমাইল কি তাঁর স্বামী ছিলেন? পরীমণি একটু হেসে বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিলেন।’পরীমণির বিয়ে নিয়ে নানা গুঞ্জন আছে মিডিয়া পাড়ায়। সঞ্চালক মজা করে জানতে চান, কতবার বিয়ে করতে চান তিনি? উত্তরে পরীমণি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা ছিল। ছোটবেলা থেকে মজা করে বলতাম, এক ডজন বিয়ে করব।’ আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ ডিসেম্বর ২০২৫)
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ ডিসেম্বর ২০২৫)

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে ১২তম আসরের ফাইনালে আজ রোববার (২১ ডিসেম্বর) মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনে Read more

নোয়াখালী জেলা ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে কারা পাচ্ছেন নেতৃত্ব
নোয়াখালী জেলা ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে কারা পাচ্ছেন নেতৃত্ব

দীর্ঘদিনের প্রতীক্ষার প্রহর শেষে খুব সহসায় ঘোষণা আসছে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি। জেলা ছাত্রদলের সদ্য বিগত কমিটি বিলুপ্তির এক বছর Read more

কুমিল্লার হোমনায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
কুমিল্লার হোমনায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লার হোমনা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আনিসুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। Read more

উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতে ক্ষতিগ্রস্ত বোরো ধানের বীজতলা
উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতে ক্ষতিগ্রস্ত বোরো ধানের বীজতলা

কুড়িগ্রামের উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজতলার চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে Read more

নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ভুয়া তথ্য দিয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ এবং যাচাইয়ের নামে নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের Read more

আমতলীতে মোবাইল নিয়ে হলে ঢুকলেন শিক্ষক, বহিষ্কার করল কর্তৃপক্ষ
আমতলীতে মোবাইল নিয়ে হলে ঢুকলেন শিক্ষক, বহিষ্কার করল কর্তৃপক্ষ

পরীক্ষার হলে কক্ষ পরিদর্শকের কাছে স্মার্ট ফোন পাওয়ায় মাওলানা মোঃ রাসেদুল ইসলাম নামের এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন