বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন।মঙ্গলবার (২২ এপ্রিল) উপাচার্য কার্যালয়ে ওই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে নতুন প্রযুক্তি, পাঠ্যক্রম উন্নয়ন এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। তারা ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘উচ্চশিক্ষার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পিং কর্মসূচি’ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে একাডেমিয়া এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। শিক্ষার্থী এবং তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জিন মনেট চেয়ার’ প্রতিষ্ঠার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা কামনা করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা চীনের
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা চীনের

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে চীন। এই হামলার নিন্দা জানিয়ে দেশটি Read more

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ
শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আজও আন্তর্জাতিক অপরাধ Read more

এনবিআরের সভায় ‘ডোনাল্ড ট্রাম্প’,‘ইলন মাস্ক’!
এনবিআরের সভায় ‘ডোনাল্ড ট্রাম্প’,‘ইলন মাস্ক’!

রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করতে প্রতি মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নেতৃত্বে রাজস্ব সভার আয়োজন করে সংস্থাটি। মূলত সভায় Read more

কফিতে লবণ মেশানোকে গুরুতর স্বাস্থ্যঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা
কফিতে লবণ মেশানোকে গুরুতর স্বাস্থ্যঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

সামাজিক যোগাযোগ মাধ্যমে কফির তেতো ভাব কমাতে লবণ মেশানোর পরামর্শ এখন নতুন ট্রেন্ড। টিকটক ও ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সাররা বলছেন, 'এক চিমটে Read more

মাদারীপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর
মাদারীপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর

মাদারীপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মিলন কাজীর বিরুদ্ধে। মিলন কাজী সদর উপজেলার কালীর Read more

যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির
যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন