বরগুনার আমতলীতে বউয়ের ছোট বোনকে (১৬) নিয়ে উধাও স্বামী রনি খাঁন। বোনের সুখের কথা বিবেচেনা করে স্বামীকে তালাক দিলেন স্ত্রী ফাহিমা আক্তার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাহিমার এমন সাহসী কাজের সাধুবাধ জানিয়েছেন এলাকাবাসী। ঘটনা ঘটেছে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামে।জানাগেছে, ২০২০ সালে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের রফেজ খাঁনের ছেলে মোটর সাইকেল চালক রনি খাঁনের সঙ্গে পুর্ব চিলা গ্রামের ইউসুফ প্যাদার মেয়ে ফাহিমার বিয়ে হয়। ওই দম্পতির তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ২০২৩ সালে অর্থ সংঙ্কটে পরে ফাহিমা কাতার যান। ওই সুবাধে তার স্বামী রনি খাঁন ছোট শালিকার সঙ্গে প্রেমে জড়িয়ে পরেন। গত বছর জুলাই ফাহিমা বাড়ীতে আসেন। প্রতিবেশীদের মুখে স্বামী রনি খাঁনের সঙ্গে ছোট বোনের প্রেমের সম্পর্কের কথা জেনেও স্ত্রী ফাহিমা আমলে নেয়নি। গত রবিবার রাতে স্বামী রনি খাঁন শালিকাকে নিয়ে পালিয়ে যায়। স্বামীর এমন কর্মকান্ডে ক্ষুব্দ হয়ে স্ত্রী ফাহিমা আক্তার মঙ্গলবার (২২ এপ্রিল) তাকে তালাক দেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, স্বামীর অনৈতিক কর্মকান্ড সইতে না পেরে স্ত্রী ফাহিমা স্বামী রনি খাঁনকে তালাক দিয়েছেন। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাহিমার এমন সাহসী কাজের সাধুবাধ জানিয়েছেন এলাকাবাসী। স্ত্রী ফাহিমা আক্তার বলেন, স্বামী রনি খাঁন-ছোট বোন যখন সুখ চেয়েছেন তাদের সুখ দিয়েছি। ছোট বোনকে বিয়ে করে স্বামী যখন সুখে থাকতে চেয়েছে আমি তাকে তালাক দিয়ে তাদের জীবন থেকে সরে এসেছি। তিনি আরো বলেন, আমি দোয়া করি তারা সুখে-শান্তিতে থাকে। আমি আমার সন্তানকে নিয়ে জীবন কাটিয়ে দেব। স্বামী রনি খাঁন শালিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, তাকে বাড়ী পাঠিয়ে দিয়েছি। স্ত্রী তাকে তালাক দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি আমাকে আমার স্ত্রী তালাক দিয়েছেন।আমতলী পৌরসভার বিবাহ রেজিষ্ট্রার মোঃ মিজানুর রহমান বলেন, ছোট বোনকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় স্বামী রনি খাঁনকে স্ত্রী ফাহিমা আক্তার তালাক দিয়েছেন। আমার অফিসেই তালাক সম্পন্ন করেছেন তিনি।আমতলী থানার ওসি মোঃ আলিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেলের বিয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু
মেট্রোরেলের বিয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে এক পথচারীর মৃত্যুর আড়াই ঘণ্টার কিছু সময় পর নতুন করে বিয়ারিং প্যাড বসানোর কাজ Read more

আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির Read more

তারকা ফুটবলারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি
তারকা ফুটবলারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি

আগমী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছায়ের ম্যাচে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।  এ দু’টি ম্যাচকে সামনে রেখে আগামী সপ্তাহের Read more

নবী (সা.) ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনিও সাংবাদিক ছিলেন: আমির হামজা
নবী (সা.) ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনিও সাংবাদিক ছিলেন: আমির হামজা

আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়ায় যেসমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে। সেগুলো Read more

ব্রাজিল দলের ডাগআউটে আনচেলত্তি জুনিয়র
ব্রাজিল দলের ডাগআউটে আনচেলত্তি জুনিয়র

ব্রাজিল জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তির ছেলে দাভিদে আনচেলত্তি। ইতালিয়ান ফুটবল কনফেডারেশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন