ঠাকুরগাঁও সদর উপজেলা পূর্ব শুখানপুকুরী ইউনিয়নের কৃষক মিলন হোসেনের ছেলে মহির উদ্দিন মাত্র তিন মাস বয়সে দৃষ্টি হারালেও মনোবল হারায়নি পড়ালেখায়।  তার ইচ্ছা শিক্ষাজীবন শেষ করে প্রতিষ্ঠিত একজন ফ্রিল্যান্সার হবার। পরিবার সূত্রে জানা যায়, মাত্র তিন মাস বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারাতে হয় মহিরকে। তবে লেখাপড়ার প্রতি প্রবল আকাঙ্ক্ষা তাকে এবার বসিয়েছে এসএসসি পরীক্ষায়। গত ১০ই এপ্রিল শুরু হওয়া মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় দৃষ্টিশক্তি না থাকায় শ্রুতলেখকের সাহায্যে পরীক্ষায় অংশ নিয়েছেন মহির। শ্রুত লেখকের দায়িত্ব পালন করছেন মহিরের ছোট ভাই মাসুদ। মহির পূর্ব শুখানপুকুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে ২০১৭ সালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ভর্তি হয় । এবার সেখান থেকেই শ্রুতলেখকের মাধ্যমে অংশ নিয়েছেন মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায়। মহিরের কেন্দ্র পড়েছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। মহির জানায়, দেখতে পাইনা তবে শুনে শুনে পড়ালেখা করছি। আমি বলি আর আমার ভাই আমার হয়ে পরীক্ষার খাতায় উত্তর লিখে।তার স্বপ্নের কথা জানতে চাইলে তিনি প্রতিষ্ঠিত একজন ফ্রিল্যানসার হবার কথা বলেন হাসি ফোটাতে চায় মা-বাবার মুখে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া
যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া

বাংলাদেশসহ বেশ কয়েটি দেশের পর এবার পাকিস্তানের জেএফ–১৭ যুদ্ধবিমান কিনতে আলোচনা করছে ইন্দোনেশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে Read more

ছাত্রলীগ নেতা পালানোর পর মোটরসাইকেলে আগুন
ছাত্রলীগ নেতা পালানোর পর মোটরসাইকেলে আগুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটকানোর চেষ্টা করা হলেও তিনি দৌড়ে পালিয়ে যান। পরে তার Read more

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শহীদ সরওয়ার্দী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শহীদ সরওয়ার্দী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে Read more

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, লাশ হস্তান্তর
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, লাশ হস্তান্তর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামের এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।শনিবার(১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন