বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটকানোর চেষ্টা করা হলেও তিনি দৌড়ে পালিয়ে যান। পরে তার ফেলে যাওয়া আরওয়ান ফাইভ মডেলের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তানজিদ মঞ্জু বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে মঞ্জুর ক্যাম্পাসে অবস্থানের খবর পেয়ে কয়েকজন তাকে ধাওয়া করে। এক পর্যায়ে কৌশলে পালিয়ে গেলেও মোটরসাইকেল রেখে যান তিনি। পরে পুরো এলাকায় তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি। দীর্ঘ সময় চেষ্টা করেও মঞ্জুকে খুঁজে না পেয়ে ক্ষুব্ধ জনতা রাত ১টায় মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।জানা গেছে, মঞ্জু বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের একই বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদকে রাতভর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত। এছাড়া চাঁদাবাজি, লুটপাট ও মারামারির মামলায় একাধিকবার তিনি গ্রেপ্তার হয়েছেন।বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ মোটরসাইকেলে অগ্নিসংযোগের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সরে যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি নতুন কার্যনির্বাহী ঘোষণা
বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি নতুন কার্যনির্বাহী ঘোষণা

বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব) ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহীর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক Read more

ভারতে বাস খাদে পড়ে ৯ জনের প্রাণহানি
ভারতে বাস খাদে পড়ে ৯ জনের প্রাণহানি

ভারতের অন্ধ্রপ্রদেশের অলুরি জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও Read more

‘ওসমান হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই’
‘ওসমান হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা, এমন তথ্য আইন-শৃঙ্খলা Read more

নীলফামারীতে ১১২টি মোবাইল সিমসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
নীলফামারীতে ১১২টি মোবাইল সিমসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় ১১২টি মোবাইল সিমসহ মিঠু চন্দ্র রায় (২৮) নামের এক অনলাইন জুয়ারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৮ Read more

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং 'আমরা বিএনপি পরিবার'-এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার Read more

স্লোগানে উত্তাল শাহবাগ, ভারতীয় পণ্য বয়কটের ডাক
স্লোগানে উত্তাল শাহবাগ, ভারতীয় পণ্য বয়কটের ডাক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন