বাংলাদেশসহ বেশ কয়েটি দেশের পর এবার পাকিস্তানের জেএফ–১৭ যুদ্ধবিমান কিনতে আলোচনা করছে ইন্দোনেশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে ইসলামাবাদে বৈঠক করেছেন।নিউইয়র্কভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, সোমবার (১২ জানুয়ারি) ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পাকিস্তানের সামরিক বাহিনী উভয়ই ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শাফরি শামসোউদ্দিন এবং পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, যার আওতায় জাকার্তাকে যুদ্ধবিমান ও আক্রমণাত্মক ড্রোন সরবরাহ করতে পারে পাকিস্তান। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জেএফ-১৭ যুদ্ধবিমান। এটি পাকিস্তান ও চীনের যৌথভাবে উন্নত করা একটি বহু-ভূমিকা সম্পন্ন যুদ্ধবিমান। পাশাপাশি নজরদারি ও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ড্রোন বিক্রির বিষয়েও আলোচনা হয়েছে।আলোচনা অনেকটাই অগ্রসর পর্যায়ে রয়েছে এবং এতে ৪০টির বেশি জেএফ-১৭ যুদ্ধবিমান অন্তর্ভুক্ত থাকতে পারে। তাদের একজন বলেন, ইন্দোনেশিয়া পাকিস্তানের শাহপার ড্রোনেও আগ্রহ প্রকাশ করেছে। তবে প্রস্তাবিত চুক্তির আওতায় সরবরাহের সময়সূচি বা কত বছরের জন্য চুক্তি হবে— এ বিষয়ে কোনো তথ্য দেননি সূত্রগুলো।ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রিকো রিকার্দো সিরাইত বলেন, এই বৈঠকে সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কৌশলগত সংলাপ, প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ জোরদার এবং দীর্ঘমেয়াদে পারস্পরিক লাভজনক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়ে কথা হয়েছে। তবে আলোচনাগুলো এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।পাকিস্তানের সামরিক বাহিনীও এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানায়, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। ওই আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পরিবর্তনশীল আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হয়। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমেরিকা যাওয়ার স্বপ্নভঙ্গ, মাইলস্টোন দুর্ঘটনায় তানভীরের করুণ মৃত্যু
আমেরিকা যাওয়ার স্বপ্নভঙ্গ, মাইলস্টোন দুর্ঘটনায় তানভীরের করুণ মৃত্যু

আমেরিকা গিয়ে লেখাপড়া করে দেশে ফিরে তোমাদের মুখ উজ্জ্বল করব। আমি অনেক বড় কিছু হতে চাই। ছেলের কথাগুলি বলেই বিলাপ Read more

সিঙ্গাপুর ম্যাচেও শুরুর একাদশে থাকবেন না জামাল!
সিঙ্গাপুর ম্যাচেও শুরুর একাদশে থাকবেন না জামাল!

সাধারণত জাতীয় দলের অধিনায়ক মানেই ধরে নেওয়া হয় তার একাদশে থাকা অনেকটা নিশ্চিত। তবে সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল Read more

১৪ আগস্ট: নামাজের সময়সূচি
১৪ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’
‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত রাজি না হলে বাংলাদেশের তেমন কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র Read more

৬ জুন: নামাজের সময়সূচি
৬ জুন: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ৬ জুন ২০২৫ ইংরেজি, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ৯ জিলহজ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

কাউখালীতে অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাউখালীতে অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন