কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামের এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।শনিবার(১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় জামালপুর সীমান্তের পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা নিহত শান্তের লাশ হস্তান্তর করেন বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।নিহত শান্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০–১২ জন সহযোগী নিয়ে মাদক কারবারের উদ্দেশ্যে জামালপুর সীমান্ত দিয়ে চোরাপথে ভারতের প্রায় ৫০০ গজ ভেতরে প্রবেশ করে।এ সময় ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ টহল সদস্যদের উপস্থিতি টের পায়। এ সময় তারা বিএসএফের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে শান্ত গুলিবিদ্ধ হয়। অন্য সহযোগীরা পালিয়ে যায়।গুলিবিদ্ধ অবস্থায় শান্তকে উদ্ধার করে বিএসএফ নিজ ক্যাম্পে নেয় এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।এ বিষয়ে ৫ ও ৮ ডিসেম্বর বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকালে তার লাশ হস্তান্তর করা হয়।নিহত শান্ত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, শনিবার বিকালে বিএসএফের পক্ষ থেকে শান্তের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমেরিকা যাওয়ার স্বপ্নভঙ্গ, মাইলস্টোন দুর্ঘটনায় তানভীরের করুণ মৃত্যু
আমেরিকা যাওয়ার স্বপ্নভঙ্গ, মাইলস্টোন দুর্ঘটনায় তানভীরের করুণ মৃত্যু

আমেরিকা গিয়ে লেখাপড়া করে দেশে ফিরে তোমাদের মুখ উজ্জ্বল করব। আমি অনেক বড় কিছু হতে চাই। ছেলের কথাগুলি বলেই বিলাপ Read more

আইসিসির চার বিচারকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আইসিসির চার বিচারকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসসি) চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি Read more

বেলজিয়ামের রানির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
বেলজিয়ামের রানির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বেলজিয়ামের রানি ম্যাথিল্ড সাক্ষাৎ করেছেন। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে Read more

ধান্দাবাজ ঠেকাতে স্বচ্ছ নির্বাচন দরকার: দুদু
ধান্দাবাজ ঠেকাতে স্বচ্ছ নির্বাচন দরকার: দুদু

দেশে অদৃশ্য শক্তির সঙ্গে কিছু ধান্দাবাজও সক্রিয় রয়েছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তাদের ঠেকাতে হলে একটি যোগ্য, Read more

ক্যারিবিয়ান সাগরে মার্কিন রণতরী, মাদুরোর কড়া হুঁশিয়ারি
ক্যারিবিয়ান সাগরে মার্কিন রণতরী, মাদুরোর কড়া হুঁশিয়ারি

ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন