ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুর শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঠিক কী কারণে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালায়।বর্তমানে সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, গতকাল ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিল বলে দাবি করেন তারা।তারা বলেন, পূর্বশত্রুতার জের ধরে ঢাকা সিটি কলেজের একটি গ্রুপ এই মারধরের সঙ্গে জড়িত। ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই জের ধরে আমরা আজ এখানে এসেছি।এর আগে, গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনা ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবিতে ২ ছিনতাইকারী আটক
বাকৃবিতে ২ ছিনতাইকারী আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে উপাচার্য Read more

বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৪
বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৪

সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার Read more

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফয়েজ আহমদ
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফয়েজ আহমদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী Read more

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুরের মতলবের মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে Read more

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন

এশিয়া কাপের ‘অলিখিত সেমিফাইনালে’ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে এ ম্যাচেও দলে নেই অধিনায়ক লিটন দাস। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই Read more

বঙ্গোপসাগরে লঘুচাপ, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

আষাঢ়ের বৃষ্টিপাতের মধ্যেই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন