সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে বেলকুচি পৌর কামারপাড়া এলাকায় পূর্বানী ফ্যাশন লিমিটেডের সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ (৭০) শেরনগর গ্রামের মৃত ওসমান গনির ছেলে। আহতরা হলেন- মোটরসাইকেল চালক উপজেলার এনায়েতপুর হাট খোলা গ্রামের জেলহজের ছেলে জিসান (১৬), নুরুল ইসলামের ছেলে বাদল (১৪), শ্যামলের ছেলে হাসান (১৫) ও অটো ভ্যান গাড়ি চালক বাবুল হোসেন (৪০)।স্থানীয়রা জানায়, আব্দুল হামিদ শেরনগর- কামারপাড়া রোড দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। সামনে থেকে দ্রুতগতির একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আহত হন। আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।নিহতের ছেলে জহুরুল ইসলাম জানান, আমার বাবা রাত ৮টার দিকে শেরনগর- কামারপাড়া রোড দিয়ে হেঁটে বাড়িতে আসার সময় সামনে থেকে জিসান নামের একজন মোটরসাইকেল চালক দ্রুত ও বেপরোয়া গতিতে এসে আমার বাবার শরীরের উপর উঠিয়ে দেয়। সাথে সাথে রাস্তার উপর পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা না করার কারণে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৬ সামরিক বিমান হারানোর তথ্য দিল ব্লুমবার্গ
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৬ সামরিক বিমান হারানোর তথ্য দিল ব্লুমবার্গ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৬ সামরিক বিমান হারানোর তথ্য দিল সংবাদ মাধ্যম ব্লুমবার্গ । এর মধ্যে শত্রুপক্ষের হামলায় ১০টি রিপার স্ট্রাইক Read more

১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ
১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ

চলতি বছরের ১ নভেম্বর থেকে পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে Read more

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি

দুপুরের মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে Read more

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে Read more

মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে Read more

বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে মামলার আবেদন
বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে মামলার আবেদন

 পৌরসভার বৈধ মেয়র দাবি করে সোমবার (০২ জুন) দুপুরে বরিশাল প্রথম যুগ্ন জেলা দায়রা জজ আদালতে মামলা দায়েরের জন্য আবেদন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন