বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে উপাচার্য বাসভবন সংলগ্ন ঘেঁষা ব্রহ্মপুত্র নদের পাড়ে এই ঘটনা ঘটে।আটকদের কাছ থেকে ছিনতাইকৃত দেড় হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত পুলিশের সাব-ইন্সপেক্টর মোখলেছুর রহমান।আটককৃতরা হলেন- ময়মনসিংহ সদরের কেওয়াটখালী এলাকার মো. রুমান (২০) এবং মো. রাকিব (২১)। তাদের সঙ্গে থাকা আরও দুইজন সঙ্গী পালিয়ে যায়।পুলিশের সাব-ইন্সপেক্টর (এস আই) মোখলেছুর রহমান বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হই। বাকিরা দৌড়ে পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাইকৃত অর্থ এবং মোবাইল উদ্ধার করা হয়েছে।পালিয়ে যাওয়া অপর দুজনকে ধরতে অভিযান চলছে।আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলা, আহত ২
টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলা,  আহত ২

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএনটি বাজারে গাসিক ৪৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল হোসেনের মালিকানাধীন 'কস্তুরী হোটেল'-এ Read more

যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে
যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয় মাস বয়সী যমজ দুই শিশু লামিয়া ও সামিহাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুদের বাবা Read more

কালিয়ায় নিখোঁজ শিশু আরিয়ার সন্ধান মেলেনি
কালিয়ায় নিখোঁজ শিশু আরিয়ার সন্ধান মেলেনি

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে শিশু আরিয়া (৮) নিখোঁজ হয়েছে। নিখোঁজের প্রায় ৪৫ Read more

লালমনিরহাটে জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আহত ৪
লালমনিরহাটে জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আহত ৪

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি দখলে বাধা দেওয়ায় আছিয়া বেওয়া (৮৫) নামের এক বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি মৃত Read more

মেঘনায় নদীতে অভিযান: অবৈধ জালসহ আটক ৩
মেঘনায় নদীতে অভিযান: অবৈধ জালসহ আটক ৩

বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাটের মেঘনার শাখা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বের জাল, চরঘেরা জালের খুঁটি জব্দসহ তিন জেলেকে আটক করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন