টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স এবং সহায়ক কর্মী সংকট চলতে থাকায় হাসপাতালে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩১টি চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৯ জন। ৩১ জন কর্মকর্তার মধ্যে নিয়মিত দায়িত্ব পালন করেন মাত্র ৫-৬ জন। চিকিৎসক সংকটের কারণে প্রতিদিনই ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরা। অধিকাংশ সময় জরুরি চিকিৎসা কিংবা প্রসূতি সেবাও ব্যাহত হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ১টি পদের বিপরীতে কর্মরত ১ জন। আরএমও, গাইনি, মেডিসিন, এনেস্থেসিয়া, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি, চর্ম ও যৌন এই বিভাগগুলোতে কেউ নেই। সার্জারি, শিশু ও অর্থোপেডিক বিভাগে একজন করে কর্মরত রয়েছেন। মেডিকেল অফিসার পদে ৭ জনের মধ্যে কর্মরত ৫ জন, শূন্য ২টি পদ। ডেন্টাল পদ পূর্ণ।উপ-স্বাস্থ্য কেন্দ্রসমূহের অবস্থা পাকুটিয়া, ভাদ্রা, গয়হাটা ও মোকনা এই চারটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে কোনো চিকিৎসক নেই। অন্যগুলোতে ১ জন করে কর্মরত থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। হাসপাতালের ওয়ার্ডবয়, নার্স ও ক্লিনার পদেও রয়েছে দীর্ঘদিনের শূন্যতা। ফলে হাসপাতালে পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। রোগীরা অভিযোগ করেছেন, শৌচাগার ব্যবহার অনুপযোগী, পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে সর্বত্র। এ ছাড়া খাবারের মান খুবই নিম্নমানের এবং অপ্রতুল। অনেকে খাবার খেতে পারেন না বলে জানান।রোগীরা জানিয়েছেন, হাসপাতাল থেকে ঠিকমতো ওষুধ পাওয়া যায় না। খাবারেও রয়েছে অনিয়ম। এমনকি সাধারণ রক্ত, ইউরিন, এক্স-রে কিংবা আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা করানোর জন্য বাইরে যেতে হয়। এতে সময় ও অর্থ দুটোতেই বাড়তি চাপ পড়ে।নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত জনবল নিয়োগ না হলে স্বাস্থ্যসেবার মান আরও অবনতির দিকে যাবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি দীর্ঘস্থায়ী হতে পারে।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান বলেন, চিকিৎসক ও কর্মচারী সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পদ পূরণের কাজ চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসুতে প্রচারণা শেষে ৩৫ বছর পর ভোট উৎসবের অপেক্ষা
চাকসুতে প্রচারণা শেষে ৩৫ বছর পর ভোট উৎসবের অপেক্ষা

৩৫ বছর পর বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন কাল। প্রচারণা শেষে এখন অপেক্ষা ভোট উৎসবের। ভোটগ্রহণের পাশাপাশি কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে Read more

আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে ছাত্র-জনতার উল্লাস
আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে ছাত্র-জনতার উল্লাস

ছাত্র-জনতার দুদিনের টানা আন্দোলনের পর অবশেষে নিষিদ্ধ করা হলো বাংলাদেশ আওয়ামী লীগকে। আর সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসার পরপরই Read more

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি Read more

অনির্বাচিত সরকারের হাতে দেশ নিরাপদ নয়: খাইরুল কবির খোকন
অনির্বাচিত সরকারের হাতে দেশ নিরাপদ নয়: খাইরুল কবির খোকন

অনির্বাচিত সরকারের হাতে দেশ ও জাতি নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন। তাছাড়া Read more

কুমিল্লাতে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের গাড়ি দুমড়ে-মুচড়ে, আহত ৭
কুমিল্লাতে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের গাড়ি দুমড়ে-মুচড়ে, আহত ৭

কুমিল্লার দাউদকান্দিতে একাধিক কাভার্ডভ্যান দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে গেলে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানকে দ্রুতগামী আরেকটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা Read more

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো এক মাস
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো এক মাস

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়লো। কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার (১১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন