ছাত্র-জনতার দুদিনের টানা আন্দোলনের পর অবশেষে নিষিদ্ধ করা হলো বাংলাদেশ আওয়ামী লীগকে। আর সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসার পরপরই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন ছাত্র-জনতা।শনিবার (১০ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়,  আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত।শাহবাগ মোড় থেকে এ আনন্দ মিছিলে ব্যাপক শোডাউনসহ অংশ নিতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ ছাত্র-জনতাকে।জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টায় যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুলও সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ। এ সময়ের মধ্যে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরিচ্যুত শিক্ষকদের দাবিতে ১০ ঘণ্টা অচল উখিয়া-টেকনাফ সড়ক
চাকরিচ্যুত শিক্ষকদের দাবিতে ১০ ঘণ্টা অচল উখিয়া-টেকনাফ সড়ক

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে চাকরিচ্যুত রোহিঙ্গা শিক্ষকরা প্রায় ১০ ঘণ্টা ধরে অবরোধ কর্মসূচি পালন করেছেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ Read more

মানিকগঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার
মানিকগঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে নিজ ঘরের ভেতর গলা কাটা অবস্থায় ফাইজুদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সিংগাইর Read more

দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৭
দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত Read more

ইসরায়েলের বিপক্ষে ইতালির নাটকীয় জয়
ইসরায়েলের বিপক্ষে ইতালির নাটকীয় জয়

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পাওয়ার শঙ্কায় রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।  বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিটি ম্যাচই এখন তাদের Read more

‘মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ-তুরস্কের জন্য লাভজনক হবে’
‘মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ-তুরস্কের জন্য লাভজনক হবে’

মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ-তুরস্কের জন্য লাভজনক হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।শনিবার (১২ এপ্রিল) Read more

আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন