আগামী কুরবানির ঈদে লোডশেডিং সর্বনিম্ন হবে এবং যানজট থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।রোববার (২০ এপ্রিল) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা এক বৈঠকে অংশ নেন। এ সময় ঈদ উৎসব ঝামেলাহীন হওয়ায় প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের ধন্যবাদ জানান।এর আগে, গত রমজান মাসে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা ও ইফতার ও সেহরির সময় লোডশেডিং না হওয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর ঈদযাত্রাও ছিল আন্দনায়ক। যানজটের চিরচেনা রূপ দেখা যায়নি ঈদযাত্রায়। টানা ৯ দিনের দীর্ঘ ছুটিদে ঝামেলামুক্ত ঈদ উৎসব করেছে দেশের মানুষ। এখন আগামী কুরবানির ঈদেও সেই ধারা অব্যাহত রাখতে চায় সরকার।এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টাকে আগামী ঈদের জন্য তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, একক মন্ত্রণালয় হিসেবে কাজ করার পরিবর্তে আমরা একটি সম্পূর্ণ ইউনিট হিসেবে কাজ করেছি।সায়েদাবাদ বাস টার্মিনাল কীভাবে পরিষ্কার করা হয়েছিল এবং গ্রামাঞ্চলের জন্য বার্ষিক বৃহত্তম যাত্রার জন্য প্রস্তুত করা হয়েছিল তার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অন্যান্য মন্ত্রণালয় এমনকি বেসরকারি খাতও পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জড়িত ছিল।আমরা যখন সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়েছিলাম, তখন এটি নোংরা এবং অগোছালো ছিল। এটি দেখতে একটি বিশাল প্রস্রাবখানার মতো ছিল। তাই আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করেছি, বলেন তিনি।ফাওজুল কবির খান বলেন, ঈদের ছুটিতে কোনো কর্মকর্তা তাদের নিজ শহরে যাননি এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করার জন্য মাঠে ছিলেন।তিনি আরও বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ঈদুল আজহা উৎসবে লোডশেডিং সর্বনিম্ন হবে। পরিবহন যানজট থাকবে না। ইনশাআল্লাহ, ঈদুল আজহাও লজিস্টিকভাবে একটি মসৃণ যাত্রা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ালো স্বর্ণের দাম
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ালো স্বর্ণের দাম

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ Read more

শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের গ্রেপ্তার প্রতিবেদন ২৫ মে
শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের গ্রেপ্তার প্রতিবেদন ২৫ মে

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ Read more

ধর্ষণ মামলা তুলে নিতে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি
ধর্ষণ মামলা তুলে নিতে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি

ধর্ষণ মামলা তুলে নিতে সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের হুমকি এবং মামলা তদন্ত কর্মকর্তার Read more

দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বলা হলো বাংলাদেশি ভাষা
দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বলা হলো বাংলাদেশি ভাষা

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে-এমন অভিযোগ বেশ কয়েকদিন ধরে করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। Read more

ঘুষ দুর্নীতির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
ঘুষ দুর্নীতির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম—দূষিতির অভিযোগ উঠেছে। ২০২১ সালের ৩ অক্টোবর গোমস্তাপুর উপজেলা কৃষি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন