রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে মোসলেম প্রামানিক নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে দৌলতদিয়া সাহজুদ্দিন বেপারী পাড়া আব্দুল গফুউর বিশ্বাসের বাড়ি সামনে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোসলেম প্রামাণিক (৫৫) উপজেলার দৌলতদিয়া ইদ্রিস মিয়া পাড়া গ্রামের মৃত হায়দার প্রামাণিকের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোসলেম প্রামাণিক শুক্রবার বিকেলে একটি ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরতে পদ্মা নদীতে যান। ভোরে তিনি বাড়ি না ফেরায় তার আত্মীয় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে আজ সকালে পদ্মা নদীতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির চার্জ অফিসার এসআই লুৎফর রহমান সময়ের কণ্ঠস্বরকে জানান, জরুরী সেবা ৯৯৯ ও স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি প্রতিনিয়তই মাছ ধরে ডিঙ্গি নৌকা দিয়ে। তিনি পূর্বে থেকেই শ্বাসকষ্ট এজমা রোগে অসুস্থ ছিল ও দুইবার স্টক করেছিলেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাভাবিক প্রসবে দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম
স্বাভাবিক প্রসবে দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

নাটোরের লালপুরে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে Read more

অধ্যাদেশ জারি করতে বললেন উপদেষ্টা ফাওজুল কবির
অধ্যাদেশ জারি করতে বললেন উপদেষ্টা ফাওজুল কবির

অন্তর্বর্তী সরকারের কেউ যেন পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে না পারেন, সে জন্য অধ্যাদেশ জারি করার প্রস্তাব Read more

ধামইরহাট সীমান্তে ২৯ লক্ষ টাকার মাদক জব্দ
ধামইরহাট সীমান্তে ২৯ লক্ষ টাকার মাদক জব্দ

নওগাঁর ধামইরহাট সীমান্তে বাংলাদেশ বিজিবির অভিযানে ১৪ হাজার ৬শত পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে ১৪ বিজিবি। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত Read more

মেসির ভারত সফরের সূচি ও দিনক্ষণ চূড়ান্ত
মেসির ভারত সফরের সূচি ও দিনক্ষণ চূড়ান্ত

চলতি বছর ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। সম্প্রতি এমন খবর সামনে এলেও ঠিক কবে তিনি ভারতে আসবেন তা Read more

যুক্তরাষ্ট্রে একদিনে আটক ২ হাজার অভিবাসী
যুক্তরাষ্ট্রে একদিনে আটক ২ হাজার অভিবাসী

যুক্তরাষ্ট্রে ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার (৩ জুন) ২২০০-এর অধিক অভিবাসীকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন