নাটোরের লালপুরে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিন ছেলে ও দুই মেয়েসহ মোট পাঁচ নবজাতক জন্ম নেয়। তবে জন্মের কিছুক্ষণ পরই রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। বুধবার সকালে উপজেলার সাঁইপাড়া গ্রামে তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা রেশমা খাতুন বর্তমানে সুস্থ আছেন। জীবিত থাকা তিন নবজাতক জন্মের পর থেকেই কিছুটা দুর্বল থাকায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষ যত্ন প্রদান করা হচ্ছে।এই ঘটনায় এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই হাসপাতালে ছুটে গিয়ে মা ও সন্তানদের খোঁজ নিচ্ছেন।অর্থনৈতিকভাবে অস্বচ্ছল আসিব হোসেন সবুজ ঈশ্বরদী মিলিটারি ফার্মে দৈনিক ৪৪৫ টাকা মজুরিতে কাজ করেন। তিনি জানান, সন্তানদের চিকিৎসা ও লালন-পালনের খরচ বহন করা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ জন্য তিনি বিত্তবানদের কাছে সহযোগিতা ও সবার কাছে দোয়া চেয়েছেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২
কক্সবাজারে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজার সদরের খরুলিয়া কোনারপাড়া এলাকায় স্থানীয় যুবকদের তাৎক্ষণিক সাহসিকতায় গ্রেফতার হয়েছে দুই সন্ত্রাসী। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে Read more

গাজায় অপরাধের জন্য নেতানিয়াহুকে ‘অপহরণের’ আহ্বান পাক প্রতিরক্ষামন্ত্রীর
গাজায় অপরাধের জন্য নেতানিয়াহুকে ‘অপহরণের’ আহ্বান পাক প্রতিরক্ষামন্ত্রীর

গাজায় যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরাইল, এরফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী’ অভিহিত করে তাকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রের Read more

চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১
চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে শাহাদাত পাটোয়ারী নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষের হাট Read more

সিংড়ায় নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
সিংড়ায় নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে কৌশিক কুমার সাহা (২০) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শ্রাবন্তী আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।শনিবার Read more

ভারতের ওপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
ভারতের ওপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতীয় পণ্যের ওপর ওপর অতিরক্ত রপ্তানি শুল্ক আরোপ করতে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনেয়নের (ইইউ) সদস্যরাষ্ট্রগুলোকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন