যুক্তরাষ্ট্রে ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার (৩ জুন) ২২০০-এর অধিক অভিবাসীকে আটক করেছে সংস্থাটি। যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোয়েম এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিনির্ধারক স্টিফেন মিলারের প্রত্যক্ষ নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজ। এনবিসি নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অধিকাংশ অভিবাসী আগে থেকেই নজরদারির আওতায় ছিলেন। তাদেরকে ডিজিটাল ট্র্যাকিং, স্মার্টফোন অ্যাপ এবং নিয়মিত আইসিই অফিসে রিপোর্ট করার বাধ্যবাধকতা ছিলো।এ ঘটনার পর থেকে অভিবাসীদের ভেতরে এক ধরনের উদ্বেগ কাজ করছে। আটককৃত বেশ কয়েকজন অভিবাসী জানান, তাদের মোবাইলে আগাম বার্তা পাঠিয়ে নির্ধারিত সময়ের আগে আইসিই অফিসে উপস্থিত হতে বলা হয়। সকল নির্দেশনা মেনেই যারা উপস্থিত হন, তাদেরকে অফিসের বাইরে থেকেই হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নেওয়া হয়।এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এক আইনজীবী বলেন, তার মক্কেল আইসিই’র সব নিয়ম মেনে চলতেন, কিন্তু তবুও তাকে আটক করা হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেছেন, সকল নিয়ম মেনে চলে এমন একজন অভিবাসীকেও যদি আটক করা হয়, তাহলে বাকিদের ভবিষ্যৎ কী?এই ঘটনাগুলো অভিবাসী সম্প্রদায়ের মধ্যে নতুন করে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে, এবং আইসিই’র কর্মকাণ্ড নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে।তথ্যসূত্র: এনবিসি নিউজ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাজীগঞ্জে ভোক্তার অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
হাজীগঞ্জে ভোক্তার অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা Read more

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, তাদের কাছে থাকা মারণাস্ত্র জমা দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) Read more

বৃদ্ধা মাকে মারধর ও নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ আটক ৫
বৃদ্ধা মাকে মারধর ও নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ আটক ৫

পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে ও পুত্রবধু মিলে তার গর্ভধারিনী মা কাঞ্চন খাতুন (৭৫) কে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ Read more

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান
ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানানোয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। Read more

নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ
নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ

কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেত থেকে রৌজা মনি (০৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে Read more

ইরান ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে: হোয়াইট হাউজ
ইরান ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে: হোয়াইট হাউজ

সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণের জন্য গ্রেফতার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন