চলতি বছর ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। সম্প্রতি এমন খবর সামনে এলেও ঠিক কবে তিনি ভারতে আসবেন তা প্রকাশ হয়নি। এনিয়ে ব্যাপক আলোচনা থাকলেও এবার নিশ্চিত হলো আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির ভারত সফরের সময়সূচি।‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ শিরোনামে আগামী ১২ ডিসেম্বর শুরু হবে মেসির এই সফর। এ সফরে মেসি ভারতের চারটি শহর—কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি ঘুরে দেখবেন।ভারতের সংবাদ সংস্থা পিটিআই কে এই তথ্য নিশ্চিত করেছেন ইভেন্ট প্রমোটার শতদ্রু দত্ত। তিনি জানিয়েছেন, মেসি নিজেই আগামী ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।এই সফরের সূচনা হবে কলকাতা থেকে। সেখানে ২ দিন ১ রাত অবস্থান করবেন তিনি। কলকাতায় ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন হবে। সেই সঙ্গে থাকবে বিশেষ খাবার এবং চায়ের পর্ব। কলকাতায় মেসির জন্য তৈরি হবে তার সবচেয়ে বড় মূর্তি। যা ২৫ ফুট উচ্চতা এবং ২০ ফুট প্রস্থের হবে বলে জানা গেছে।এছাড়া কলকাতার ইডেন গার্ডেন্স অথবা সল্ট লেক স্টেডিয়ামে আয়োজিত হবে ‘গোট কনসার্ট’ এবং ‘গোট কাপ’—যেখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও বিনোদন জগতের তারকারা।এরপর ১৩ ডিসেম্বর, মেসি যাবেন আহমেদাবাদ। সেখানে আদানি ফাউন্ডেশনের এক বিশেষ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।  পরদিন ১৪ ডিসেম্বর, মুম্বাইয়ে ব্রাবোর্ন সিসিআই স্টেডিয়ামে আবারও হবে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন। একইদিনে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে ‘গোট কনসার্ট’ এবং ‘গোট কাপ’। মুম্বাই প্যাডেল গোট কাপ নামে একটি ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশ নেবেন মেসি, যেখানে তিনি বলিউড ও ক্রীড়াঙ্গনের তারকাদের সঙ্গে কিছু সময় খেলবেন।মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘গোট ক্যাপ্টেন’স মিটের কথা ভাবা হচ্ছে। এতে ভারতের তিন কিংবদন্তি ক্রিকেট অধিনায়ক- শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার সঙ্গে মেসির সাক্ষাৎ হতে পারে। এ ছাড়া বলিউড তারকা আমির খান, রণবীর সিং এবং টাইগার শ্রফ-এর উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।মেসির এই বহুল প্রতীক্ষিত সফর শেষ হবে ১৫ ডিসেম্বর, নয়াদিল্লিতে। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।  প্রসঙ্গত, এটি মেসির প্রথম ভারত সফর নয়। এর আগে ২০১১ সালে ভারত সফরে এসেছিলেন তিনি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালত চত্বরে আনিসুল হককে চড়-থাপ্পড়
আদালত চত্বরে আনিসুল হককে চড়-থাপ্পড়

নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালতে এ ঘটনা ঘটে।এদিন Read more

মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর এলাকায় মেঘনা নদীর শাখা নদীতে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজারের ইঞ্জিন মিস্ত্রি মো. রহমত উল্লাহ Read more

হোসেনপুরে গৃহবধূকে আ.লীগ নেতার ধর্ষণ চেষ্টা, মামলা হলেও অধরা
হোসেনপুরে গৃহবধূকে আ.লীগ নেতার ধর্ষণ চেষ্টা, মামলা হলেও অধরা

কিশোরগঞ্জের হোসেনপুরে এক গৃহবধূ (২১) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আবু নাঈম ভূঞা রেনু’র (৫৫) বিরুদ্ধে। এই Read more

পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল বন্দর
পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল বন্দর

অপরিকল্পিত উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে। জলাবদ্ধতায় বেনাপোল স্থলবন্দরে অনেক স্থানে Read more

৪০ দিন নিয়মিত নামাজ, শিশু-কিশোরদের জন্য পুরস্কার বাইসাইকেল
৪০ দিন নিয়মিত নামাজ, শিশু-কিশোরদের জন্য পুরস্কার বাইসাইকেল

কিশোরগঞ্জের মিঠামইনে একটানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ২৬ জন শিশু-কিশোর। সাইকেল উপহার Read more

এবার হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি
এবার হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি

কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যার ঘটনার হত্যার হুমকি পেয়েছিলেন ভারতীয় জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মোহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন