শেরপুরের নালিতাবাড়ীতে কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।আটক ওই যুবকের নাম আবু তাহের (২৫)। তিনি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গুচ্ছগ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ভুক্তভোগী ওই কিশোরী। এ সময় তাহের কিশোরীকে জোর তাঁর ঘরে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করেন এবং তাহেরকে বেঁধে রাখেন। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে তাহেরকে আটক করে থানায় নিয়ে যায়।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একদিন ম্যানেজ করলেই ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি
একদিন ম্যানেজ করলেই ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি

নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। ফেব্রুয়ারি মাসের শুরুতে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা কয়েক দিনের Read more

চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক
চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক

২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় Read more

টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী রুনাসহ গ্রেফতার ৪
টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী রুনাসহ গ্রেফতার ৪

গাজীপুরের টঙ্গীতে মাদকের গোডাউন খ্যাত কেরানিরটেক বস্তির শীর্ষ মাদক সম্রাজ্ঞী রুনা বেগম (৩০) ও তার তিন সহযোগীকে ইয়াবা ও হিরোইনসহ Read more

সাবেক এমপি জাফর আলমের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর
সাবেক এমপি জাফর আলমের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর

কক্সবাজারের চকরিয়া-পেকুয়ার আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে আরো ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।বুধবার (০২ Read more

সারাদেশে ড্যাবকে শক্তিশালী ও জনকল্যাণকর করার পরামর্শ ফখরুলের
সারাদেশে ড্যাবকে শক্তিশালী ও জনকল্যাণকর করার পরামর্শ ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবকে শক্তিশালী ও জনকল্যাণকর করতে Read more

আনোয়ারায় মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
আনোয়ারায় মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ

চট্টগ্রামের আনোয়ারায় মহাসড়কের ওপর দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তুপ অপসারণ করায় প্রশংসা কুড়াচ্ছেন ৮ নম্বর চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন