কক্সবাজারের চকরিয়া-পেকুয়ার আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে আরো ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।বুধবার (০২ জুলাই) সকাল ১০ টার সময় সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে নতুনভাবে আরো একটি মামলায় ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে ৭টি মামলায় ১৮ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। উক্ত রিমান্ড থেকে ১৪ দিন শেষ করার পর আজ ২ জুলাই সকাল ১০ টার সময় সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপনের মাধ্যমে শুনানি শেষে নতুন একটি মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সে সাথে আগের অবশিষ্ট আরো ৪ দিনের রিমান্ড সংযুক্ত করে মোট ৭ দিনের রিমান্ড কার্যকর করা হয়। উপরোক্ত তথ্যগুলো নিশ্চিত করেন চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোলাম সরোয়ার।এদিকে সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনার সময় পৌর শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। এছাড়া সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আদালতে তোলার সময় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী খুব সতর্কতা অবলম্বন করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা একটি পরিবর্তিত গণমাধ্যম দেখতে চাই: ভূমি সচিব
আমরা একটি পরিবর্তিত গণমাধ্যম দেখতে চাই: ভূমি সচিব

সাংবাদিকরা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছেন, সেটি জাতির গণতান্ত্রিক পরিমাপেরও প্রতিফলন বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস Read more

শীতের দাপট অব্যাহত, কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর
শীতের দাপট অব্যাহত, কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর

উত্তরের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশা, হিমেল বাতাস ও কমতে থাকা তাপমাত্রার কারণে জেলার স্বাভাবিক জনজীবন Read more

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা বিমান বন্দরে পৌঁছান তিনি।এর আগে, Read more

একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ
একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ

যশোরে একসঙ্গে ৪ মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন মা সম্পা বেগম (২৫)। শনিবার (২৩ আগস্ট) বিকেলে যশোর আদ্-দ্বীন হাসপাতালে তিনি ৪ সন্তান Read more

প্রতীক পেল এনসিপি, বাসদ মার্ক্সবাদী ও আমজনগণ
প্রতীক পেল এনসিপি, বাসদ মার্ক্সবাদী ও আমজনগণ

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল। দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি- এনসিপি, আমজনগণ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন