রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের আলোচিত ঘটনার অন্যতম অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি-গুলশান বিভাগ।  গ্রেপ্তার হওয়া যুবকের নাম আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আজ শুক্রবার (১৮ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ভাটারা থানার জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার বাসিন্দা মো.রাশেদুজ্জামান রাজু। গত ১ এপ্রিল রাত আনুমানিক ১টা ৫৬ মিনিটে পূর্ব শত্রুতার জেরে আলিনুর পাভেলসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল প্রাইভেটকারে করে রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে, বাসার গেটে লাথি দেয় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করা হয়েছে।তিনি আরও জানান, মামলাটি তদন্তকালে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ বাড়ির আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুষ্কৃতকারীদের শনাক্ত করে। গতকাল রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে আলিনুর পাভেল ওরফে পাভেলকে গ্রেপ্তার করে। সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে ঘটনাস্থলে তার উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে।গ্রেপ্তার পাভেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুনকে (২৭) হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিরাজুল ইসলাম লালপুর উপজেলার Read more

১৭৩ যাত্রী নিয়ে ওড়ার আগমুহূর্তেই আগুন বিমানে
১৭৩ যাত্রী নিয়ে ওড়ার আগমুহূর্তেই আগুন বিমানে

আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি আমেরিকান এয়ারলাইনস বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। মূলত ল্যান্ডিং গিয়ারে সমস্যা থেকে Read more

বাড়ি কিনতে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দেবে ব্যাংক
বাড়ি কিনতে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দেবে ব্যাংক

গৃহঋণ নীতিমালা সহজ ও হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে গ্রাহক সর্বোচ্চ কত গৃহঋণ পাবেন, তা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাংকের Read more

১৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রি
১৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রি

সার্ভার জটিলতায় ১৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রি। সংস্কার কাজের জন্য সার্ভার জটিলতা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কতৃপক্ষ। গতকাল Read more

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা
দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন