হবু স্ত্রী নয়, বরং হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন এক যুবক।ফিরে এসে সেই নারী আবার বলছেন এখন থেকে সেই হবু জামাইয়ের সঙ্গেই থাকবেন তিনি, স্বামীর কাছে ফিরবেন না। ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত সেই নারীর নাম স্বপ্না দেবী, যুবকের নাম রাহুল। পুলিশের কাছে স্বপ্না জানান, রাহুলকে বিয়ে করতে চান তিনি। সেজন্যই মেয়ের বিয়ের আগে তার হবু স্বামী রাহুলকে নিয়ে পালিয়ে যান স্বপ্না।এপর গত ১৬ এপ্রিল পুলিশের কাছে এসে ধরা দেন স্বপ্না। এ দিনই তার মেয়ের সঙ্গে রাহুলের বিয়ে হওয়ার কথা ছিল। স্বপ্না বলেন, তার স্বামী তাকে মারধর করেন, মেয়েও খারাপ আচরণ করেন। সেজন্য সেই সংসারে থাকতে চান না তিনি। রাহুলকে বিয়ে করতে চান। পুলিশ জানায়, পালিয়ে যাওয়ার সময় স্বপ্না ও রাহুল সাড়ে নগদ তিন লাখ রুপি ও ৫ লাখ রুপির অলঙ্কার নিয়ে যান। পুলিশের তদন্ত অনুযায়ী, রাহুল এর আগেও এক নারীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে দুই মাস পর তারা ফিরে আসেন। ফিরে আসার পর সেই নারীর পরিবার অবশ্য রাহুলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। ফলে কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ। স্বপ্না দেবীর সঙ্গে পালিয়ে যাওয়া নিয়ে রাহুল জানান, কাশিগঞ্জ থেকে প্রথমে আলিগড়ে যান তারা। সেখান থেকে বাসে করে বিহার। একটা সময় নেপাল সীমান্তেও চলে যান দুজন। কিন্তু পত্রিকায় খবর দেখে তিনি ভুল বুঝতে পারেন। তারপর তারা গ্রামে ফিরে আসেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে ছিনতাইকারীর হাতে ছিনতাইকারী নিহত
শ্রীপুরে ছিনতাইকারীর হাতে ছিনতাইকারী নিহত

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ রাকিব (২৫) ও রবিন (২৭) Read more

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ফলপ্রসু উদ্যোগ জরুরি
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ফলপ্রসু উদ্যোগ জরুরি

সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় অতিষ্ঠ রাজধানীবাসী। জলাবদ্ধতায় সৃষ্ট অসহনীয় জনদূর্ভোগের সমাধান চাইলেও তা কিন্তু খুব সহজ বিষয় নয়। গোটা রাজধানীর এই Read more

রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টিতে দুর্যোগ, ভূমিধসে প্রাণহানি
রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টিতে দুর্যোগ, ভূমিধসে প্রাণহানি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত দুই দিনে ৫৩টি Read more

আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল
আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।বুধবার (৪ জুন) Read more

ইসরায়েলি আগ্রাসন মিছিল শেষে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৩
ইসরায়েলি আগ্রাসন মিছিল শেষে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৩

ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে বিভিন্ন কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা Read more

গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত
গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় রকেট চালিত গ্রেনেডের আঘাতে তিনি মারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন