ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে বিভিন্ন কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। দেশকে অস্থিতিশীল ও বহির্বিশ্বে দেশকে হেয়প্রতিপন্ন করতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রবিউল ইসলাম।শনিবার (১২ এপ্রিল) রাতে কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল শনিবার বিকেলে ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে কোনাবাড়ীতে অবস্থিত কয়েকটি পোশাক কারখানা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় দুষ্কৃতিকারীরা। গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার মদন থানার তেতুলিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো: হানিফ (১৯),সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বিষ্ণুপুর গ্রামের বিনদ দাসের ছেলে মনজিৎ দাস (২৫) এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বাড়ইতলা গ্রামের আবু তাহেরের ছেলে মো: জাহিদ হাসান (২০)। তারা সবাই কোনাবাড়ী থানাধীন  বিভিন্ন এলাকায় বসবাস করতো। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রবিউল ইসলাম জানান, কোনাবাড়ীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় অন্যান্য জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছেন তিনি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ ও ভারতকে দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া
বাংলাদেশ ও ভারতকে দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠিন করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ‘স্বচ্ছতা-সংক্রান্ত সমস্যার’ কথা উল্লেখ করে Read more

যশোরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা
যশোরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

যশোরে দুই ভাইকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মারীতে Read more

নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ
নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ

ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই বাংলাদেশে তার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা বিচারাধীন। অতীতে তিনি বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রও Read more

পবিত্র কোরআন হাতে লিখে প্রশংসায় ভাসছে ৯ বছরের শিশু
পবিত্র কোরআন হাতে লিখে প্রশংসায় ভাসছে ৯ বছরের শিশু

ভারতের কেরালা রাজ্যের ৯ বছর বয়সী শিশু মুহাম্মদ মাদলাজ প্রায় আড়াই বছরের চেষ্টায় পবিত্র কোরআন সম্পূর্ণ নিজ হাতে লিখেছেন। এই Read more

ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে পরিণতি হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার
ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে পরিণতি হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত যখন চরমে, ঠিক তখনই এই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে Read more

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৮৬%
গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৮৬%

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৯ মে) সুষ্ঠুভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন