চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাসায় পতিতা পল্লী খুলে বসেছিল এক মহিলা। এলাকাবাসী দীর্ঘদিন যাবত বলার পরও তা বন্ধ করেনি সে।তাই ক্ষুব্ধ  হয়ে ওই মহিলার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে ভোলাহাট ও রহনপুর ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।বুধবার রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে  এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত নওসাদ আলীর মেয়ে বেলনা (৩২) তার বাড়িতে বিভিন্ন স্থান থেকে মেয়েদের নিয়ে এসে দেহব্যবসা করাতো। বিষয়টি এলাকাবাসী তাকে বার বার সতর্ক করার পরও সে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল জানান, বিষয়টি গত কয়েকদিন তাকে স্থানীয়া তাকে বিষয়টি অবহিত করে।আমি তাদের এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিই।কিন্তুু তারা অতিষ্ঠ হয়ে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন জানান, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি।এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি বলে তিনি জানান।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যাংকের টাকা পৃথিবীর কোথাও এভাবে লুট হয়নি: অর্থ উপদেষ্টা
ব্যাংকের টাকা পৃথিবীর কোথাও এভাবে লুট হয়নি: অর্থ উপদেষ্টা

বাংলাদেশের ব্যাংকখাত থেকে যেভাবে অর্থ লুট করা হয়েছে, পৃথিবীর কোথাও এভাবে লুট করা হয়নি জানিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ Read more

নওগাঁয় হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নওগাঁয় হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নওগাঁয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ Read more

সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও অতিরিক্ত এসপি অনির্বান গ্রেপ্তার
সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও অতিরিক্ত এসপি অনির্বান গ্রেপ্তার

জুলাই গণহত্যায় নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেওয়ায় সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকে গ্রেপ্তার করা Read more

তীব্র গ্যাস সংকটে চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার বন্ধ, ক্ষতি ৪৭২ কোটি টাকা
তীব্র গ্যাস সংকটে চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার বন্ধ, ক্ষতি ৪৭২ কোটি টাকা

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) গত তিন মাসেরও বেশি সময় ধরে গ্যাস সংকটে উৎপাদন বন্ধ রেখেছে। Read more

ভারতের হামলায় পাকিস্তানের ২৬ জন নিহত, আহত ৪৬
ভারতের হামলায় পাকিস্তানের ২৬ জন নিহত, আহত ৪৬

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন, ভারতের হামলার তাদের দেশে ২৬ জন বেসামরিক মানুষ নিহত ও ৪৬ জন আহত Read more

সাম্প্রদায়িক সংঘাতে বিপর্যস্ত সিরিয়া, ৫৯৪ জনের মৃত্যু
সাম্প্রদায়িক সংঘাতে বিপর্যস্ত সিরিয়া, ৫৯৪ জনের মৃত্যু

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া সাম্প্রতিক সহিংসতায় কমপক্ষে ৫৯৪ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩০০ জনই ধর্মীয় সংখ্যালঘু ড্রুজ গোষ্ঠীর সদস্য। এমনটাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন