কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত দুই দিনে ৫৩টি স্থানে ভূমিধস, বন্যা ও ঘরচাপায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বজ্রপাতে আরও ১১ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১ হাজার ৪০০টি বসতি।সোমবার সন্ধ্যায় এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর কক্সবাজার সাব-অফিস। সংস্থাটির অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জুলিয়েট মুরেকেইসনি জানান, পাহাড়ি ঢালু এলাকায় বাঁশ ও ত্রিপলের অস্থায়ী ঘরগুলো ঝড়ো হাওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে স্বেচ্ছাসেবকরা পরিবারগুলোকে নিরাপদ স্থানে স্থানান্তর করছেন।তিনি আরও জানান, কমিউনাল সেন্টারগুলো অস্থায়ী আশ্রয় হিসেবে ব্যবহার করা হলেও জায়গার সংকট প্রকট। রাখাইনে সহিংসতা বেড়ে যাওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে আরও হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, ফলে ক্যাম্পগুলো আগেই উপচে পড়ছিল।জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, ‘এমন দুর্যোগপূর্ণ এলাকায় মানুষজন বছরের পর বছর ঝুঁকির মধ্যে বসবাস করছেন। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় এ বছর আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এখন মানবিক সহায়তার তহবিল চাহিদার মাত্র ২০ শতাংশ জোগাড় হয়েছে।’২০২৫ সালে রোহিঙ্গা ও আশেপাশের স্থানীয় জনগণের জন্য ৯৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার সহায়তা দরকার বলেও জানান তিনি।’জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে তহবিল প্রয়োজন। আমরা আন্তর্জাতিক দাতাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি- এই চরম মানবিক সংকটে রোহিঙ্গাদের পাশে দাঁড়ান,’ বলেন লুইস। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ Read more

ইরানে উদ্ভাবিত ওষুধে সারবে ৩০ ধরনের ক্যানসার
ইরানে উদ্ভাবিত ওষুধে সারবে ৩০ ধরনের ক্যানসার

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, দেশটির পারমাণবিক চিকিৎসা প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা। তিনি জোর দিয়ে বলেন, ইরানে Read more

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবি’র
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবি’র

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের ম্যাচ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড Read more

অনিশ্চয়তার মধ্যে আছি, কখন নেমে যাই জানি না: তথ্য উপদেষ্টা
অনিশ্চয়তার মধ্যে আছি, কখন নেমে যাই জানি না: তথ্য উপদেষ্টা

বিগত ২ মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কারণ হিসেবে তিনি রাজনৈতিক Read more

সৌদি-তুরস্ক-ইরান-পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব
সৌদি-তুরস্ক-ইরান-পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবিলায় ৪ দেশ নিয়ে ‘ইসলামিক সেনাবাহিনী’ গঠনের প্রস্তাব দিয়েছে ইরান।দেশটির নেতা মহসেন রেজাই বলেন, এই সেনাবাহিনী গঠন Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ত্রাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন