সাগরে মাছ শিকার করতে গিয়ে বেশ কয়েক দফায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মি হওয়া ৫৫ জন বাংলাদেশী জেলেকে অবশেষে দেশে আনতে সক্ষম হয়েছে সীমান্ত প্রহরী বিজিবি। বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে টেকনাফ পৌরসভা ৭নং ওয়ার্ড সংলগ্ন জালিয়াপাড়া পর্যটকদের অন্যতম স্পট ট্রানজিট জেটিঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। তবে আরাকান আর্মির হাতে জব্দ থাকা ট্রলার ও জাল গুলো ফেরত দেয়নি তারা।বিষয়টি সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আশিকুর রহমান জানান, মিয়ানমারে আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে অক্ষত অবস্থায় ফেরত আনার জন্য শুরু থেকেই বিজিবির প্রচেষ্টা অব্যাহত ছিল। অবশেষে আরাকান আর্মির সাথে আলোচনা করে তাদেরকে ফেরত আনতে সক্ষম হয়েছি।তিনি আরও বলেন, বাংলাদেশী জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে ভুলবশত দেশীয় জলসীমা অতিক্রম করে সেদেশের জলসীমায় প্রবেশ করার কারণে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। উক্ত ঘটনার পর থেকে বিজিবির দীর্ঘ প্রচেষ্টায় বুধবার জেলেদের ফেরত আনা হয়।ফেরত আসা ৫৫ জেলেদের তাদের  স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ওপারের বাহিনীর হাতে জব্দ থাকা জাল, ট্রলার গুলো ফেরত আনার জন্য বিজিবির যোগাযোগ ও চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২২ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি ও Read more

এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূষিতির অভিযোগ
এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূষিতির অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূষিতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ভূক্তভোগীরা অভিযোগ জানিয়েও রহস্যজনক কারণে Read more

হামাস নেতা সিনওয়ারের মৃত্যু নিয়ে যা বললেন নেতানিয়াহু
হামাস নেতা সিনওয়ারের মৃত্যু নিয়ে যা বললেন নেতানিয়াহু

হামাসের গাজাভিত্তিক প্রভাবশালী নেতা মোহাম্মদ সিনওয়ার ‘সম্ভবত’ একটি সামরিক অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  বুধবার (২১ Read more

কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের নানা রাজ্যে
কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের নানা রাজ্যে

মুসলমান-বিদ্বেষ ছড়ানো ভারতে নতুন নয়। তবে পহেলগামের হামলার পরে কাশ্মীরি নাগরিক এবং ধর্মনিরপেক্ষ মানুষরাও ঘৃণার শিকার হচ্ছেন ভারতে।

শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা
শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের অ্যালগরিদম সিস্টেম শিশুদের অ্যাকাউন্টগুলোকে পর্নোগ্রাফি ও অন্যান্য যৌন সংশ্লিষ্ট কনটেন্ট বা বিষয়বস্তু সুপারিশ করছে। নতুন Read more

কালিয়াকৈরে উদ্ধার হওয়া ঘোড়া নিলামে বিক্রি
কালিয়াকৈরে উদ্ধার হওয়া ঘোড়া নিলামে বিক্রি

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া মালিকবিহীন ঘোড়া নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন