গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া মালিকবিহীন ঘোড়া নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইনের নির্দেশে প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়।এতে সর্বোচ্চ দরদাতা মো. ইসমাইল হোসেনের কাছে ৯টি ঘোড়া মোট ৩০ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।জানা যায়, কালিয়াকৈর থানা পুলিশ উপজেলার ফুলবাড়িয়া জঙ্গল থেকে মালিকবিহীন ৯টি ঘোড়া উদ্ধার করে। পরে গত ২৪ মার্চ এসব ঘোড়া নিলামে বিক্রির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান, উদ্ধার হওয়া মালিকবিহীন ঘোড়াগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। তবে নিলামকৃত ৯টি ঘোড়ার মধ্যে একটি বাচ্চা প্রসবের সময় মারা যাওয়ায় অবশিষ্ট ৮টি ঘোড়া ক্রেতার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
