হামাসের গাজাভিত্তিক প্রভাবশালী নেতা মোহাম্মদ সিনওয়ার ‘সম্ভবত’ একটি সামরিক অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  বুধবার (২১ মে) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।নেতানিয়াহু বলেন, ‘আমরা হাজার হাজার সন্ত্রাসীকে নির্মূল করেছি। আমরা হত্যা করেছি হত্যাকারীদের নেতাদের—মোহাম্মদ দেইফ, ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং সম্ভবত মোহাম্মদ সিনওয়ারকেও।’মোহাম্মদ সিনওয়ারকে লক্ষ্য করে ইসরাইলি সেনাবাহিনী গত সপ্তাহে গাজার খান ইউনুসে ইউরোপীয় হাসপাতালে একটি ব্যাপক বিমান হামলা চালায়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই হামলায় ২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৫০ জনের বেশি আহত হন।তবে এখনো মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি হামাসের কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।মোহাম্মদ সিনওয়ার কে?ইসরাইলের সঙ্গে দেড় বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠতম সামরিক কমান্ডারদের একজন  মোহাম্মদ সিনওয়ার ছিলেন বলে মনে করা হয়। তিনি ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই ছিলেন।ইয়াহিয়া সিনওয়ার ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের চালানো হামলার মূল পরিকল্পনাকারী হামাস নেতা ছিলেন। ২০২৪ সালের অক্টোবরে ইসরাইলি হামলায় সিনওয়ার নিহত হন।এদিকে, মাস কয়েক পর প্রথম সংবাদ সম্মেলনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন, গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ হবে না।তিনি বলেন, ‘আমাদের বাহিনী গাজায় ক্রমাগত আরও অঞ্চল দখল করছে। এই অভিযান শেষ হলে গাজার সমস্ত এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে থাকবে।’নেতানিয়াহু জানান, ইসরাইল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে—যদি সেটির অংশ হিসেবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়। তবে যুদ্ধের স্থায়ী অবসান ঘটবে শুধু নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে গাজার নিরস্ত্রীকরণ, হামাসের পতন, এবং যুক্তরাষ্ট্র প্রস্তাবিত স্বেচ্ছামূলক অভিবাসন পরিকল্পনার বাস্তবায়ন।তিনি বলেন, ‘যারা এখনই যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে, তারা মূলত হামাসকে ক্ষমতায় রেখেই শান্তি চায়।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান
স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

চীন থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৩১ জুলাই) পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন-সুপারকো জানিয়েছ, চীনের শিচ্যাং স্যাটেলাইট Read more

বিশ্ব পর্যটন সূচকে মক্কা পঞ্চম ও মদিনা সপ্তম
বিশ্ব পর্যটন সূচকে মক্কা পঞ্চম ও মদিনা সপ্তম

বিশ্ব পর্যটন সূচকে পবিত্র মক্কা আন্তর্জাতিক পর্যটকদের গন্তব্য হিসেবে পঞ্চম এবং মদিনা মোনাওয়ারা সপ্তম স্থানে রয়েছে। সম্প্রতি সৌদি আরবের হজ Read more

চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় ভুল সংশোধনে ৬৫ জন সংশোধনকারী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব Read more

সকালের মধ্যে ৮ বিভাগেই তীব্র বজ্রপাতসহ কালবৈশাখীর শঙ্কা
সকালের মধ্যে ৮ বিভাগেই তীব্র বজ্রপাতসহ কালবৈশাখীর শঙ্কা

দেশের ৮ বিভাগের ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।শনিবার (২৬ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম Read more

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশে না যাওয়ার নির্দেশ সরকারের
নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশে না যাওয়ার নির্দেশ সরকারের

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নতুন এ নির্দেশনায় আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া Read more

অধস্তন কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে নেসলের সিইও বরখাস্ত
অধস্তন কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে নেসলের সিইও বরখাস্ত

সুইস খাদ্য জায়ান্ট নেসলের প্রধান নির্বাহী লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের পেছনে অভিযোগ, তিনি এক অধস্তন কর্মীর সঙ্গে রোমান্টিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন