টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূষিতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ভূক্তভোগীরা অভিযোগ জানিয়েও রহস্যজনক কারণে কোন প্রতিকার পাননি।পৌরসভা সূত্রে জানা যায়, ২০১২ সালে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতাকে মোটা অংকের টাকা উৎকোচ দিয়ে হিসাব রক্ষক পদে চাকুরী পান গোলাম মোস্তফা। তিনি এলেঙ্গা পৌর এলাকার ভাবলা গ্রামের আবুল হোসেনের ছেলে।পৌরসভার একাধিক কর্মচারী জানান, হিসাব রক্ষক পদে মাত্র ১৫ হাজার টাকা বেতনে চাকুরী করেন গোলাম মোস্তফা। এর পর থেকেই তার ভাগ্য বদলাতে শুরু করে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে মোস্তফা বিভিন্ন অনিয়ম ও দূষিতিতে জড়িয়ে পড়েন। এর পর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। এই চাকুরীর ক্ষমতা দিয়েই ক্রয় করেন এলেঙ্গা শহরের মশাজান এলাকায় ৩৫ লাখ টাকা মূল্যের জমি। এখানেই থেমে থাকেননি, ক্রয় করেছেন প্রায় অর্ধকোটি টাকা মূল্যমানের দুইটি ভেকু। যা অবৈধ বালুঘাটে ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে।এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে পৌরসভার কর্মচারীদের সাথেও অসদাচরণের অভিযোগ রয়েছে।স্থানীয় ও ভূক্তভোগীদের কাছ থেকে জানা যায়, বিগত দিনে এলেঙ্গা পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড সংশোধনের নামে টাকা নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হওয়ায় স্থানীয় ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা জানান, একজন কর্মচারীর অপকর্মের দায় পৌরসভা নেবে না।এ বিষয়ে পৌরসভার ২নং ওয়ার্ডের আবু হানিফ ও আজাহার আলী সচিব বরাবর মৌখিকভাবে অভিযোগ দেন। এ ঘটনার পর ভূক্তভোগীদের পক্ষে এক ব্যক্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগটি আমলে নিয়ে স্থানীয় সরকারের প্রধান বরাবর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি প্রেরণ করেন পৌর প্রশাসক। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে এলেঙ্গা পৌরসভার প্রশাসক হিসাব রক্ষক গোলাম মোস্তফাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছিলেন। ভূক্তভোগীদের দাবি, স্থানীয় ও কর্মকর্তাদের ম্যানেজ করে এখনও বীরদর্পে হিসাব রক্ষক পদে বহাল তবিয়তে রয়েছেন তিনি।এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু জানান, পৌরসভার হিসাব রক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে টিসিবি’র কার্ড বিতরণে অনিয়ম ও নাম সংশোধনের নামে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। যা ইতিপূর্বে তিনি বিষয়টি স্বীকারও করেছেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নিকট অভিযোগ দেওয়া হয়েছিল।নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, আমি পৌরসভার নিয়মিত একজন ঠিকাদার। সাম্প্রতিক সময়ে আমার একটি কাজ সমাপ্ত করি। পরবর্তীতে হিসাব রক্ষক মোস্তফার নিকট বিলের চেকের জন্য গেলে টাকা দাবী করেন। টাকা না দেওয়ায় আমার বিল আটকিয়ে রেখেছেন। তিনি শুধু আমার কাছ থেকে নয়, প্রত্যেকটি ঠিকাদারের কাছ থেকে বিল প্রদানের পূর্বে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন।এ বিষয়ে গোলাম মোস্তফা জানান, আমার বিরুদ্ধে অযথা মিথ্যা ও হয়রানি মূলক অভিযোগ দেওয়া হয়েছিল। আমি কোন ধরণের অনিয়ম বা দূষিতির সাথে জড়িত নই।এলেঙ্গা পৌরসভার প্রশাসক ও কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, টিসিবির বিষয়ে একটি সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হয়েছিল। সেটি পরবর্তীতে স্থানীয় সরকারের দায়িত্বরত কর্মরত কর্মকর্তাদের অবগত করা হয়েছে। বিষয়টি বর্তমানে কি অবস্থায় আছে তা আমি জানি না। এছাড়াও ঠিকাদারদের যে বিষয়টি উঠে এসেছে তা আমি অবগত নই। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। Read more

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১০
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১০

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন Read more

রংপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক
রংপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে শ্রী রঞ্জন রায় (১৯) Read more

জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই
জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার তিন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। এগুলো যাচাই-বাছাই চলছে। Read more

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী
আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

সারাদেশে আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা Read more

আমরা ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার রাখি: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়
আমরা ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার রাখি: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে দোহা।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, আল-উদেইদ ঘাঁটিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন