ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন এবং আহত হয়েছেন আরও ৩৮ জন।ইউক্রেনের সামরিক বাহিনীর রাজধানী ইউনিটের শীর্ষ কমান্ডার তাইমুর তাকাচেঙ্কো বিবিসিকে এ তথ্য জানিয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কিয়েভে রুশ বাহিনীর হামলার নিন্দা জানিয়ে পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও। বৃহস্পতিবার তিনি বলেন, “আলোচনার টেবিলের পরিবর্তে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বেছে নিয়েছে, যুদ্ধ শেষ করার পরিবর্তে তারা হত্যা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।”রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় কিয়েভের ১৩টি এলাকায় আবাসিক ও অন্যান্য ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে ইউক্রেনের দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দল। ধ্বংস্তূপের তলায় এখনও কয়েক জন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।ইউক্রেনের বিমান বাহিনী জানায়, গতকাল সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কিয়েছে ৫৯৮টি ড্রোন এবং ৩১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা। এগুলোর মধ্যে ৫৬৩টি ড্রোন এব্ং ২৬টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী।“দুর্ভাগ্যবশত, রাশিয়ার আক্রমণের ধরণ গতানুগতিক। বরাবরই তার বিভিন্ন দিক থেকে সম্মিলিতভাবে হামলা চালায়। গতকাল তারা কিয়েভের আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে এই পদ্ধতিতে হামলা চালিয়েছে”, রয়টার্সকে বলেছেন তাইমুর তাকাচেঙ্কো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেভাবে দেখবেন আপনার নামে কয়টি সিম আছে
যেভাবে দেখবেন আপনার নামে কয়টি সিম আছে

বাংলাদেশে একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ Read more

উন্নয়নের নেশায় এলজিইডি ছিনিয়ে নিচ্ছে সাতকানিয়ার সবুজ
উন্নয়নের নেশায় এলজিইডি ছিনিয়ে নিচ্ছে সাতকানিয়ার সবুজ

চট্টগ্রামের দক্ষিণের জনবহুল উপজেলা সাতকানিয়া। চারপাশে পাহাড়, নদী আর শত শত গাছের ছায়ায় ঘেরা এই অঞ্চলের মানুষ প্রকৃতিপ্রেমী হিসেবেই পরিচিত। Read more

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ
ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজা প্রায় ৩০টি ফ্লোটিলা জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। জাহাজগুলো গাজা উপকূল থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে Read more

ঈদ উপলক্ষে নড়াইলে ঐতিহ্য বাহী ষাঁড়ের লড়াই
ঈদ উপলক্ষে নড়াইলে ঐতিহ্য বাহী ষাঁড়ের লড়াই

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে তুলতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। রবিবার (২২ মার্চ) বিকেলে নড়াইল সদর উপজেলার বিছালী Read more

আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি
আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন