এক বছরেই যদি রাষ্ট্রের সব সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হতো, তাহলে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর নির্ধারিত করা থাকতো না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।উপদেষ্টা বলেন, ৫৪ বছরের জঞ্জাল দেড় বছরের সরকারের পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়। এই সময়ে যতটুকু সম্ভব তা করা হয়েছে। তাই দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে সমস্যা নেই।নিজ দপ্তরের কাজের বিষয়ে এ সময় তিনি বলেন, পলিথিন নিষিদ্ধের আইন ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেটি বাস্তবায়ন করেছে, এটাই সংস্কার। সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা দেয়ায় প্রাণবৈচিত্র্য ফিরেছে এটাও সংস্কার, কিন্তু কোনো পরিবেশবাদী এর পক্ষে দাঁড়ায়নি। চারটি নদী এবং ২০টি খাল দূষণকারী ৭৫০ শিল্প প্রতিষ্ঠানকে শনাক্ত করা হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থাগ্রহণ চলমান।এছাড়া বায়ুদূষণ রোধে অন্তর্বর্তী সরকারের নেয়া উদ্যোগগুলো তিন বছর বজায় রাখতে পারলে দূষণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলেও দাবি করেন উপদেষ্টা রিজওয়ানা।  রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পান্থকুঞ্জ পার্কে র‍্যাম্প স্থাপন নিয়ে তিনি বলেন, র‍্যাম্প হওয়ার সিদ্ধান্ত ছিল বিগত সরকারের, র‍্যাম্প হবে না এই সিদ্ধান্ত বর্তমান সরকারের। আদালতও এই কাজে স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু পুরোটা বাতিল করলে অর্থনৈতিক ক্ষতি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাই পুরোপুরি বন্ধ করা কঠিন বলেও জানান রিজওয়ানা হাসান। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি অবরোধে ক্ষুধা-শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা
ইসরায়েলি অবরোধে ক্ষুধা-শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা

যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধে ফিলিস্তিনিদের দুর্ভোগ কমেনি। ক্ষুধা, ঠান্ডা, চিকিৎসা সংকট আর অব্যাহত হামলার ভয়— সব মিলিয়ে Read more

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ চলছে
ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ চলছে

ভারত ও পাকিস্তান সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার (৯ মে) সন্ধ্যায় জম্মু ও কাশ্মিরের Read more

মিরসরাইয়ে ওভারটেক করতে গিয়ে ড্রাম ট্রাক-লরির সংঘর্ষ, নিহত ২
মিরসরাইয়ে ওভারটেক করতে গিয়ে ড্রাম ট্রাক-লরির সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রামে মিরসরাইয়ে ওভারটেক করতে গিয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রামট্রাক চালক মো. ফারুক হোসেন (৩৯) ও তার Read more

মধ্যপ্রাচ্যের যুদ্ধে সুরক্ষিত নয় কোনো দেশ, হতে পারে ১৯৭০-এর চেয়েও ভয়াবহ জ্বালানি সংকট
মধ্যপ্রাচ্যের যুদ্ধে সুরক্ষিত নয় কোনো দেশ, হতে পারে ১৯৭০-এর চেয়েও ভয়াবহ জ্বালানি সংকট

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এমন এক জ্বালানি সংকট সৃষ্টি করতে পারে যা, ১৯৭০-এর দশকের সম্মিলিত ধাক্কাগুলোর চেয়েও ভয়াবহ এবং ২০২২ সালে ইউক্রেনে Read more

২৯ বলে ১০ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন কক্স
২৯ বলে ১০ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন কক্স

ইংল্যান্ডে দ্য হান্ড্রেডে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটার জর্ডান কক্স। ওভাল ইনভিনসিবলসের হয়ে মাত্র ২৯ বলে ৮৬ রানে অপরাজিত Read more

যুবকরা বারবার রক্ত দেয়, আর প্রবীণরা তাদের প্রতারিত করে: মাসউদ
যুবকরা বারবার রক্ত দেয়, আর প্রবীণরা তাদের প্রতারিত করে: মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ এবং পাকিস্তান থেকে মুক্তি দিয়েছে। আমরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন