কারিগরি ও উচ্চশিক্ষা নামে স্বতন্ত্র মন্ত্রণালয় এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ছয় দফা দাবিতে সারা দেশের ন্যায় আশুলিয়ার সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রায় ১ ঘণ্টা সড়কে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা চলে গেলে সড়কটিতে যানচলাচল স্বাভাবিক হয়।বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ঘোষবাগ এলাকায় এই কর্মসূচি পালন করেন বোরাক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কয়েকশত শিক্ষার্থী।আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট থেকে পাসকরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে, কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।এছাড়া কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।বোরাক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মনির, সাজ্জাদ ও মারুফ বলেন, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই। যেকোনো বয়সের মানুষ আমাদের সঙ্গে ভর্তি হয়ে পড়াশুনা করতে পারে। তাই আমরা ডিপ্লোমাতে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমার দাবি জানিয়েছি। এ ছাড়া আমাদের উচ্চ শিক্ষার জন্য একটি উন্নতমানের পলিটেকনিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৬ দিনে রেমিট্যান্স এল ১৯৩ কোটি ডলারের বেশি
২৬ দিনে রেমিট্যান্স এল ১৯৩ কোটি ডলারের বেশি

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনে দেশে ১৯৩ কোটি ৩০ লাখ (প্রায় ১.৯৩ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রোববার (২৭ Read more

রাজধানীর কদমতলীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কদমতলীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলী থানার রায়েরবাগের একটি বাসা থেকে মো. সায়েম হোসাইন (২৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার Read more

হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন
হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন

চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২৫ আগস্ট) মদুনাঘাট কাটাখালি শাখা খাল থেকে এই ডলফিনটি Read more

ফরিদপুরে দুই মহাসড়ক অবরোধ, ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন
ফরিদপুরে দুই মহাসড়ক অবরোধ, ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুরে দুটি মহাসড়কে অবরোধের কারণে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল Read more

সাবেক প্যানেল মেয়র বাহার ৪ মামলায় কারাগারে
সাবেক প্যানেল মেয়র বাহার ৪ মামলায় কারাগারে

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও নগরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার আদালতে আত্মসমর্পণ করেছেন। তার Read more

নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলা, নিহত ২৭
নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলা, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন