বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও নগরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার আদালতে আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনাসহ চারটি মামলা ছিল।সোমবার (৭ জুলাই) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাহার হাজির হলে বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী চারটি মামলায়ই জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুবিমল রিপন জানান, তার মক্কেল এনামুল হক বাহার একজন জনপ্রতিনিধি ছিলেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে করা এ মামলাগুলো থেকে জামিনের প্রার্থনা করেন আদালতের কাছে। পরে বিচারক চারটি মামলাই জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।প্রসঙ্গত, এনামুল হক বাহার সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ঘনিষ্ঠ সহচর ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের শেষ মুহূর্তে তাকে করপোরেশনের ২ নম্বর প্যানেল মেয়র মনোনীত করা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ ওভারের নাটকীয়তায় আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ
শেষ ওভারের নাটকীয়তায় আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ

শেষ ওভারে ৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে দায়িত্ব নেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। কিন্তু Read more

জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দুপুরে
জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দুপুরে

জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় দলটির মগবাজার Read more

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক Read more

একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি কীভাবে দেশে ফেরত গিয়েছিল?
একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি কীভাবে দেশে ফেরত গিয়েছিল?

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর প্রায় ৯৩ হাজার পাকিস্তানি বাংলাদেশ ও ভারতে যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর Read more

আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নানা ভিডিও নিয়ে রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন