যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুরাতন একটি কৃষ্ণচূড়া গাছ চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মূল সড়ক বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরের সময় এ দূর্ঘটনা ঘটে। এ সময় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ট্রাকের ড্রাইভার এবং এক ভ্যান চালক সামান্য আহত হয়েছে।জানা গেছে, যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন বাজারের বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাস্তার পাশে একটি কৃষ্ণচুড়া গাছের বড় ডাল হঠাৎ করে চলন্ত একটি ট্রাক (যশোর ট ১১ -৬০৪২) এর উপর ভেঙে পড়লে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দু’দিকে বেনাপোল স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে নাভারন হাইওয়ে  থানার পুলিশ এবং বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথভাবে ট্রাকের উপর থেকে গাছটি মেশিন দিয়ে কেটে সরিয়ে ফেলার পর পুনরায়  মহাসড়কে যান চলাচল শুরু হয়।শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সবুজ হোসেন বলেন, মহাসড়কের পাশে আমরা এ রকম পুরাতন গাছ চাই না। এমন ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। পরিবেশবিদদের কাছে আমাদের একান্ত দাবি মহাসড়কের পাশের শতবর্ষী গাছগুলো দ্রুত কেটে ফেলা হোক। এতে বাঁচতে অনেক জীবন।নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকের উপর ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছের ডাল ফায়ার সার্ভিসের সদস্যরা সরিয়ে ফেলেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে সাইবার ট্রাইব্যুনালের মামলায় নারী কারাগারে
বরিশালে সাইবার ট্রাইব্যুনালের মামলায় নারী কারাগারে

বরিশালে সাইবার মানহানির অভিযোগে দায়ের করা মামলার পর পিরোজপুর থেকে এক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মামলাটি করেছেন Read more

নতুন চুক্তি অনুযায়ী মায়ামিতে কত বেতন পাবেন মেসি
নতুন চুক্তি অনুযায়ী মায়ামিতে কত বেতন পাবেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি ২০২৫ মৌসুমে শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই Read more

বাংলাদেশকে কৃষি ও গবেষণায় সহায়তা করবে চীন
বাংলাদেশকে কৃষি ও গবেষণায় সহায়তা করবে চীন

সফররত চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও বলেছেন, কৃষি, পাট, সামুদ্রিক মাছ ধরা—এসব খাত এবং গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তার দেশ Read more

চাঁদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড
চাঁদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) Read more

বিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলে সন্তানদের খুঁজতে অভিভাবকদের ভিড়
বিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলে সন্তানদের খুঁজতে অভিভাবকদের ভিড়

বিমান বিধ্বস্তের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীদের বাবা, মা ও স্বজনেরা। কেউ কেউ এখনো সন্তানের খোঁজ Read more

আরও ৩ বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে
আরও ৩ বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন