পাবনার চাটমোহর উপজেলায় সম্প্রতি আলোচিত মধুচক্রের অন্যতম মূল হোতা সাগর হোসেনকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোররাতে নাটোর জেলার কাছিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাগর চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট মহল্লার তয়জুল ইসলামের ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম।সম্প্রতি চাটমোহরে মধুচক্রের বেশ কয়েকজন সদস্যের বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড, প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন এবং বিক্রি, বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেইলসহ বেশ কিছু অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই সকল মধুচক্রের সদস্যদের আটক করে শাস্তি প্রদানের জন্য চাটমোহরের সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্র জনতা গত কয়েকদিন যাবৎ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে আসছিল।এই মধুচক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গত ৩০ আগস্ট প্রতিবাদকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।সমস্ত উপজেলা ব্যাপী তুমুল আলোচনা সমালোচনার মধ্যে গত ৩০ আগস্ট শনিবার রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে মধুচক্রের অন্যতম প্রধান নারী সদস্য রাকাকে আটক করে পুলিশ। মধুচক্রের প্রধান দুই হোতাকে আটকের খবরে চাটমোহরের সচেতন মানুষ পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছেন। এর সাথে এই চক্রকে যারা পেছনে থেকে সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান এলাকার সচেতন মানুষ।ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম সময়ের কণ্ঠস্বরকে জানান, ইতিমধ্যে আমরা এই মধুচক্রের অন্যতম নারী সদস্য রাকাকে আটক করে আইনের আওতায় নিয়ে এসেছি। এরপর আজ মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর কাছিকাটা এলাকায় আমিসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এই চক্রের অন্যতম প্রধান সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি
মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা চুরি হয়েছে।আজ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

সিপিএলে ব্যাটে-বলে বিবর্ণ সাকিব, হারে শুরু অ্যান্টিগার
সিপিএলে ব্যাটে-বলে বিবর্ণ সাকিব, হারে শুরু অ্যান্টিগার

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ২ মৌসুম পর ফিরে আশানুরূপভাবে রাঙাতে পারেননি সাকিব আল হাসান। ব্যাটের পর বল হাতেও বিবর্ণ দিন Read more

ফরিদপুর-১: পূজা ঘিরে ভোটের রাজনীতি, মণ্ডপে মণ্ডপে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা
ফরিদপুর-১: পূজা ঘিরে ভোটের রাজনীতি, মণ্ডপে মণ্ডপে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এই পূজা রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রা পেয়েছে। Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শ্রাবন্তী আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।শনিবার Read more

আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি করলেন নুর
আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি করলেন নুর

দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে আগামী ডিসেম্বরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন