বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় সূচনা হওয়া এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজারো মানুষ।শোভাযাত্রায় অংশ নিয়েছেন চারুকলার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। এছাড়া ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শোভাযাত্রায় অংশ নেন।ভোর থেকেই চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল।শোভাযাত্রায় মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ।শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ এসেছেন এই বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে। হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সেজেছেন সবাই। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস-সব মিলিয়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। ছোট ছোট মুখোশ পরে এবং হাতে পতাকা নিয়ে আনন্দ মিছিলে অংশ নেয় তারা।অপরদিকে শোভাযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনার সহযোগিতায় ছাড়া পেলেন কলকাতায় আটক বাহার ও মেয়ে সুচনা!
হাসিনার সহযোগিতায় ছাড়া পেলেন কলকাতায় আটক বাহার ও মেয়ে সুচনা!

সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের Read more

উলিপুরে কাজ শেষ না করেই প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
উলিপুরে কাজ শেষ না করেই প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে কাজ শেষ না করেই প্রকল্পের চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আর এই কাজে Read more

খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক
খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক

ভোলার চরফ্যাশন উপজেলার একটি আঞ্চলিক সড়ক দীর্ঘ ৫ বছর ধরে খানাখন্দে ভরা। প্রতিদিন হাজারো মানুষ এই বেহাল পথে চলাচল করতে Read more

বাঘাইছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত
বাঘাইছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

মান সম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি এই স্লোগানে সারা দেশের ন্যায় বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫ Read more

উত্তরার আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, পুলিশের অভিযানেও বন্ধ হচ্ছে না অসামাজিক ব্যবসা
উত্তরার আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, পুলিশের অভিযানেও বন্ধ হচ্ছে না অসামাজিক ব্যবসা

রাজধানীর উত্তরার আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপ ঠেকাতে পুলিশ অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে। নিয়মিত গ্রেফতার ও মামলার পরেও কয়েক দিনের মধ্যেই জামিনে Read more

২৮ ডিসেম্বর: নামাজের সময়সূচি
২৮ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১৩ পৌষ ১৪৩২ বাংলা, ৭ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন