সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের এক রাত পর ছেড়ে দিয়েছে ভারতের কলকাতা পুলিশ।সূত্র জানায়, গত শনিবার রাতে কলকাতার রাজারহাট থানা পুলিশ তাঁদের আটক করে। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং শেখ হাসিনার সহযোগিতায় তাঁরা মুক্তি পান।কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি বাহার ও তাঁর মেয়ে দেশে অবস্থানকালে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একাধিক সূত্রের দাবি, এর ফলে তাঁরা কলকাতায় ক্ষিপ্ত জনতার হামলার শিকার হতে পারতেন।এর আগে গত শনিবার পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামে এক তরুণী ফেসবুকে বাহারের বিরুদ্ধে একটি পোস্ট দেন। তিনি লেখেন, ‘বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল। এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কি না আওয়ামী লীগের খেয়ে পরে মোদির সরকারের বিরুদ্ধে রাস্তায় কাট মোল্লা নিয়ে মিছিল করে সে কেন ভারতের মাটিতে। আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচাতে যেতে চায় তখন ভিসা দরকার, ছি!’ তিনি আরো লেখেন, ‘২০২১ সালে বাংলাদেশে দুর্গাপূজায় হামলার পেছনে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন বাহার যিনি পূজা মণ্ডপে কোরআন রেখেছিলেন। তখন সারা বাংলাদেশে পুজোর বারোটা বাজিয়েছিল। তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাট নিউটাউনে লুকিয়ে আছেন…।’এরপরই মেয়েসহ বাহারকে আটকের ঘটনা ঘটে বলে জানা গেছে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশসহ ৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা
বাংলাদেশসহ ৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা

বাংলাদেশসহ ৪টি দেশের বিরুদ্ধে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এসব দেশে মশাবাহিত রোগের Read more

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ
তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থলে গেন্ডামাড়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে পড়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার Read more

জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত করতে অভিযান
জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত করতে অভিযান

গাজীপুর মহানগরের জয়দেবপুর রেলক্রসিং এলাকায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও Read more

উলিপুরে নিজ রান্নাঘরে নারী ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
উলিপুরে নিজ রান্নাঘরে নারী ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সাহেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উলিপুর পৌরসভার রামদাস Read more

কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি
কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

গাজীপুরে পুলিশের চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ
গাজীপুরে পুলিশের চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ

পুলিশের চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানিসহ নানা অনিয়মের প্রতিবাদ ও মহাসড়কে বাঁধাহীন চলাচলের দাবিতে নাওজের এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন