গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ছাত্রদল নেতা সোহেল ফকিরের বিরুদ্ধে ২ লাখ টাকার বিনিময়ে জমি দখলের দায়িত্ব নেওয়ার অভিযোগ করেছেন ওয়ার্ড বিএনপির নেতা মামুন ফকির।জানা গেছে, ভুক্তভোগী মনির হোসেনের মালিকানাধীন ওই জমির বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। দীর্ঘদিন ধরে তিনি জমিটির দখল ও ব্যবহার করে আসছেন। সম্প্রতি স্থানীয় আনোয়ার হোসেন ওরফে ফজলুল হক, মমতাজ উদ্দিন, মোসলেম উদ্দিন, আল আমিন ও নাঈমসহ কয়েকজন ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন।এ বিষয়ে মনির হোসেন গাজীপুর আদালতে মামলা করলে আদালত জমিতে স্থিতাবস্থার (নিষেধাজ্ঞা) আদেশ দেন। তবে নিষেধাজ্ঞা থাকার পরও অভিযুক্ত ব্যক্তিরা টিনের বেড়া ও ছাপড়াঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা চালান। বাধা দিলে মনির হোসেনকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে তাঁর অভিযোগ।মনির হোসেন বলেন, “জমি রক্ষায় আমি আদালতের আশ্রয় নিয়েছি। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি টাকার বিনিময়ে আদালতের আদেশ উপেক্ষা করে অন্যায়ভাবে জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন বি.এ. বলেন, আনোয়ার ড্রাইভারের কাছ থেকে সোহেল ফকির ২ লাখ টাকা নিয়েছেন এবং জমি দখলের দায়িত্বও নিয়েছেন। মামুনের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রতিবেদকের কাছে রয়েছে, যেখানে তিনি বলেন, “সোহেল ফকিরকে আনোয়ার দুই লাখ টাকা দিছে। আমাকেও দুই লাখ দিলে ঘরবাড়ি ভেঙে পরিষ্কার করে দিব, ছেলেপেলে আছে, তাদের খরচ দিতে হবে।” এতে টাকার বিনিময়ে জমি দখলের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, “এই জমি আমার। মনির হোসেন অন্যায়ভাবে এটি খারিজ করে নিয়েছে।”সোহেল ফকিরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিদস্যুতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের এ ধরনের ঘটনা এলাকায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁরা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।শ্রীপুর থানা–পুলিশ জানিয়েছে, আদালতের নিষেধাজ্ঞার কপি সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ মুহূর্তে স্থগিত হলো ফরিদপুরের ঘুড়ি উৎসব
শেষ মুহূর্তে স্থগিত হলো ফরিদপুরের ঘুড়ি উৎসব

ফরিদপুরে বহুল জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও Read more

কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযান, মদের ভাণ্ডার ধ্বংস
কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযান, মদের ভাণ্ডার ধ্বংস

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ জব্দ ও Read more

শরীয়তপুরে এনসিপি নেতার অফিসে হাত বোমা নিক্ষেপ
শরীয়তপুরে এনসিপি নেতার অফিসে হাত বোমা নিক্ষেপ

শরীয়তপুর এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার অফিসে হাত বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর ) রাত Read more

পাবনা-১ আসনে দুই স্বতন্ত্র বিএনপি নেতার মনোনয়ন বাতিল
পাবনা-১ আসনে দুই স্বতন্ত্র বিএনপি নেতার মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা দুই বিএনপি নেতার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা Read more

ঝালকাঠিতে জলাবদ্ধতায় নাকাল ২শ’ পরিবার
ঝালকাঠিতে জলাবদ্ধতায় নাকাল ২শ’ পরিবার

টানা বৃষ্টিতে ঝালকাঠি পৌর এলাকার অধিকাংশ জায়গা পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ৩ Read more

সমুদ্রের নিচে ৭ হাজার বছরের পুরোনো নগরীর দেওয়ালের সন্ধান
সমুদ্রের নিচে ৭ হাজার বছরের পুরোনো নগরীর দেওয়ালের সন্ধান

ফ্রান্সের পশ্চিম উপকূলে সমুদ্রের নিচে প্রায় ৭ হাজার বছরের পুরোনো একটি বিশাল পাথরের দেওয়াল আবিষ্কার করেছেন বিজ্ঞানিরা। ব্রিটানি অঞ্চলের ইল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন