ফ্রান্সের পশ্চিম উপকূলে সমুদ্রের নিচে প্রায় ৭ হাজার বছরের পুরোনো একটি বিশাল পাথরের দেওয়াল আবিষ্কার করেছেন বিজ্ঞানিরা। ব্রিটানি অঞ্চলের ইল দ্য সাঁ দ্বীপের অদূরে সমুদ্রের নিচে এই দেওয়ালটির সন্ধান পাওয়া গেছে। দেওয়ালটির দৈর্ঘ্য প্রায় ৪০০ ফুট এবং এর সঙ্গে একই সময়ের বেশ কিছু ছোট কাঠামো শনাক্ত করা হয়েছে।গবেষকরা ধারণা করছেন, এই ডুবে যাওয়া স্থাপনাগুলোই হয়তো ব্রিটানি অঞ্চলের প্রাচীন লোককথায় প্রচলিত ডুবে যাওয়া নগরী ইস- এর অংশ।ওয়েস্টার্ন ব্রিটানি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ইভান পায়ের জানান, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার যা প্রত্নতত্ত্বে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে এবং উপকূলীয় সমাজগুলো কীভাবে সংগঠিত ছিল সে বিষয়ে আমাদের জ্ঞান আরও বিস্তৃত করবে।এই কাঠামোগুলো প্রথম নজরে আসে ২০১৭ সালে। অবসরপ্রাপ্ত ভূতত্ত্ববিদ ইভস ফুকে লেজার প্রযুক্তিতে তৈরি সমুদ্রতলের মানচিত্র বিশ্লেষণ করতে গিয়ে এগুলোর অস্তিত্ব শনাক্ত করেন। পরবর্তী সময়ে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ডুবুরিরা সরাসরি সাইটটি অনুসন্ধান করে গ্রানাইট পাথরের তৈরি এসব কাঠামোর উপস্থিতি নিশ্চিত করেন।বিবিসি জানায়, সাগরের নিচে আবিষ্কৃত এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নির্মাণকাজ।গবেষকদের মতে, খ্রিস্টপূর্ব ৫,৮০০ থেকে ৫,৩০০ সালের মধ্যে নির্মিত এসব স্থাপনা বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯ মিটার নিচে অবস্থান করছে। ওই সময় সমুদ্রের পানির উচ্চতা আজকের তুলনায় অনেক কম ছিল।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব দেওয়াল ও কাঠামো হয়তো উপকূলবর্তী এলাকায় মাছ ধরার ফাঁদ হিসেবে ব্যবহৃত হতো অথবা ক্রমশ বাড়তে থাকা সমুদ্রের পানির হাত থেকে বসতি রক্ষার জন্য প্রতিরক্ষামূলক প্রাচীর হিসেবে তৈরি করা হয়েছিল। গবেষণাপত্রে বলা হয়, এই নির্মাণগুলো এমন এক সমাজের পরিচয় বহন করছে যখন বহু টন ওজনের পাথর উত্তোলন, স্থানান্তর ও স্থাপন করার মতো উন্নত প্রযুক্তিগত দক্ষতা ও সামাজিক সংগঠন ছিল।গবেষকদের মতে, এই নতুন আবিষ্কার ইউরোপের প্রাগৈতিহাসিক উপকূলীয় সভ্যতা সম্পর্কে ধারণা বদলে দিতে পারে এবং সাগরতলে প্রত্নতত্ত্ব গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন রাজনৈতিক দলের নাম প্রকাশ করলেন জুনায়েদ-রিফাত
নতুন রাজনৈতিক দলের নাম প্রকাশ করলেন জুনায়েদ-রিফাত

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আনার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ।বৃহস্পতিবার Read more

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন হচ্ছে: কারা মহাপরিদর্শক
বাংলাদেশ জেলের নাম পরিবর্তন হচ্ছে: কারা মহাপরিদর্শক

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করছে কারা অধিদপ্তর। এর নতুন নাম হচ্ছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’।মঙ্গলবার (২৬ আগস্ট) বকশীবাজারে Read more

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। Read more

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস ও বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা Read more

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল তবে কিছু উদ্বেগ রয়েছে
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল তবে কিছু উদ্বেগ রয়েছে

প্রতি বছরের ন্যায় বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন