টানা বৃষ্টিতে ঝালকাঠি পৌর এলাকার অধিকাংশ জায়গা পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকার ২শ’র বেশি পরিবার। এলাকার কিছু কিছু স্থান মাসব্যাপী তলিয়ে আছে বলেও অভিযোগ আছে।জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন জেলা পরিষদ সংলগ্ন এলাকার বাসিন্দারা। তবে এ ভোগান্তি নতুন নয়। বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে বর্ষা মৌসুমে এমন ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। জানা যায়, ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পিত না হওয়ার কারণেই এ সমস্যা দেখা দিয়েছে।স্থানীয়দের জানান, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বসতবাড়ি ডুবে যায়। বিশেষ করে ৩ নম্বর ওয়ার্ডে জেলা পরিষদ ভবনের আশপাশ এলাকার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। বাচ্চাদের স্কুলে পাঠানো যাচ্ছে না। রান্নাঘরেও পানি উঠে গেছে।তাদের অভিযোগ, পৌরসভাকে বারবার বলেও কোনো কাজ হয়নি। পৌর কর্তৃপক্ষ যদি ড্রেন তৈরি বা পাইপ দিয়ে নদীতে পানি নামিয়ে দিতো অথবা সঠিক পরিকল্পনায় কাজ করতো, তাহলে এমন পরিস্থিতি হতো না।এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ড্রেনেজ সমস্যা আমরা জানি। তবে সাবেক মেয়রদের আমলে বাজেট ও জনবলের সংকটের কারণে সময়মতো কাজ করা হয়নি।’ভুক্তভোগীদের মতে, পৌরসভা যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে, তবে ভবিষ্যতে এই সমস্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ বাড়তেই থাকবে।তবে অনেকটা আশার বাণী শোনালেন পৌর প্রশাসক কাওছার হোসেন। তিনি জানান, ‘শহরের জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে রেকর্ডিও খালগুলো পুণঃখনন করা হচ্ছে। কৃষ্ণকাঠি এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের বিষয়টি আমাদের পরিকল্পনায় রয়েছে।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন
আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) খ্যাতিমান এই গুণী শিল্পীর শুভ জন্মদিন। দেখতে দেখতে ৫২ বছরে পা Read more

একটি সিগারেট জীবন থেকে ২০ মিনিট কেড়ে নিচ্ছে: গবেষণা
একটি সিগারেট জীবন থেকে ২০ মিনিট কেড়ে নিচ্ছে: গবেষণা

আপনার ধারণার চেয়েও বেশি আয়ু কমিয়ে দেয় সিগারেট। সিগারেটের ক্ষতি সম্পর্কে নতুন এক গবেষণায় দেখা গেছে, একটি সিগারেট একজন মানুষের Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬

মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল Read more

ইসরায়েলি নেতৃত্বের একটি অংশ ক্রিমিনাল: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েলি নেতৃত্বের একটি অংশ ক্রিমিনাল: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

ইসরায়েলের নেতৃত্বের একটি অংশ “ক্রিমিনালদের দিয়ে গঠিত” বলে মন্তব্য করেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ। তার মতে, ইসরায়েল Read more

আবুধাবিতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক
আবুধাবিতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ২ কোটি দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকারও বেশি) লটারি জিতলেন বাংলাদেশি একজন ট্যাক্সিচালক। তার নাম Read more

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল 'জনতা পার্টি বাংলাদেশ'। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন