চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ সাত সদস্যের সক্রিয় ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজ এলাকায় টহল পুলিশের বিশেষ অভিযানে এদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক পৌনে দুইটার দিকে প্রায় ২০-২৫ জন ডাকাত চারটি সিএনজি নিয়ে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সাতজনকে আটক করা হয়।আটক ডাকাতরা হলো, পরৈকোড়া গ্রামের মো. সাকিব ওরফে শাকিল (২১), শাহাদাত হোসেন (২২), পটিয়ার ভান্ডারগাঁওয়ের মো. নেছার (২২), মো. সাইফুল ইসলাম (৩৫), গৌরনখাইন গ্রামের মো. আরিফুল ইসলাম ওরফে বাবু (২৫), শান্তিরহাটের মো. হাবিব (২৩) ও দক্ষিণ কাশিয়াইশের মো. রাজীব চৌধুরী (২১)।অভিযানে তাদের কাছ থেকে ১টি এলজি, ১টি তাজা কার্তুজ, ১টি পাইপগান সদৃশ লোহার অস্ত্র, ১টি লোহার দেশীয় অস্ত্র, ৩টি বেসবল ব্যাট, ২টি জম্বি ব্যাট, ১টি তলোয়ার, ৫টি বড় রামদা ও ১টি কুড়াল উদ্ধার করা হয়।অভিযান পরিচালনাকারী আনোয়ারা থানার এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। ডাকাতরা পুলিশ দেখে পালাতে চাইলে ধাওয়া করে তাদের আটক করা হয়।’আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ডাকাতদলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো আনোয়ারা এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জানা গেল কৃষি গুচ্ছে কোন কে‌ন্দ্রে উপ‌স্থি‌তি কত শতাংশ
জানা গেল কৃষি গুচ্ছে কোন কে‌ন্দ্রে উপ‌স্থি‌তি কত শতাংশ

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এই পরীক্ষা ৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং Read more

মাঝআকাশে ইঞ্জিন বিকল, ২১৯ যাত্রীবাহী ইউনাইটেড এয়ারলাইনস থেকে মহাবিপর্যয় সংকেত
মাঝআকাশে ইঞ্জিন বিকল, ২১৯ যাত্রীবাহী ইউনাইটেড এয়ারলাইনস থেকে মহাবিপর্যয় সংকেত

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে। ওয়াশিংটন থেকে মিউনিখগামী ফ্লাইটটি টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে Read more

পানিও নেই, আছে মৃত্যুভয়- যুদ্ধবিধ্বস্ত গাজায় যেভাবে কাজ করছেন সাংবাদিকরা
পানিও নেই, আছে মৃত্যুভয়- যুদ্ধবিধ্বস্ত গাজায় যেভাবে কাজ করছেন সাংবাদিকরা

ইসরায়েলের হামলায় ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত গাজায় দুই শতাধিক সাংবাদিক মারা গেছেন। চারজন সাংবাদিক বিবিসিকে বর্ণনা দিয়েছেন যে হাসপাতালের Read more

‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’, শোকজের জবাবে নাসীরুদ্দীন
‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’, শোকজের জবাবে নাসীরুদ্দীন

গত ৫ আগস্ট দলকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণে যাওয়ার কারণ ব্যাখ্যা করে শোকজ নোটিশের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

ইউক্রেনের রাতভর হামলায় রাশিয়ায় নিহত ৩
ইউক্রেনের রাতভর হামলায় রাশিয়ায় নিহত ৩

রাশিয়ার পশ্চিমাঞ্চলে রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও এ হামলায় আরও ২ জন নিহত হয়েছেন বলে জানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন