পটুয়াখালীর মহিপুরে ধর্ষনে ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্ত:স্বত্তা এক নারীকে (৩০) মারধর করেছেন প্রতিবেশি সেলিম খাঁ (৩৫) নামের এক যুবক।এসময় ওই নারীকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান সহ ডান চোখ মারাত্মক জখম করা হয়। বর্তমানে ওই নারী শরীরের যন্ত্রনা নিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।ওই নারী জানান, বিপিনপুর গ্রামের ওই নারীর স্বামী একটি মামলায় দুই মাস ধরে জেলে রয়েছেন। চার সন্তানকে নিয়ে তিনি মৎস্য শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে আসছেন। তার স্বামী জেলে যাওয়ার পর থেকেই সেলিম খাঁ ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত শুক্রবার দুপুরে সেলিম তাকে ধর্ষনের উদ্দেশ্যে ওই নারীর ঘরে যায়। এসময় সে বাঁধা দিলে তাকে বেধড়ক মারধর করে। তাৎক্ষণিক প্রতিবেশিরা এগিয়ে আসলে সেলিম দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিপি নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন মির্জা ফখরুল
ভিপি নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা Read more

বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বিভাগগুলো হচ্ছে- রংপুর, Read more

গলাচিপায় চালের বিনিময়ে ঘুষ, চেয়ারম্যানসহ আটক ২
গলাচিপায় চালের বিনিময়ে ঘুষ, চেয়ারম্যানসহ আটক ২

পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দী ইউনিয়নে দুস্থ নারীদের কাছ থেকে বিনামূল্যে সরকারি চাল দেওয়ার নামে ৩০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগে ইউনিয়ন Read more

গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্পের আঘাত
গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্পের আঘাত

গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে দেশটিতে একের পর এক এই ভূমিকম্প আঘাত হানে।বুধবার (৯ জুলাই) এক Read more

ঈদের দিন কারাগারে ভিন্ন আয়োজন, বিশেষ আপ্যায়নে মমতাজ-আইভীরা
ঈদের দিন কারাগারে ভিন্ন আয়োজন, বিশেষ আপ্যায়নে মমতাজ-আইভীরা

সাবেক আইজিপি এ কে এম মো. শহীদুল হক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভী রহমান, সাবেক এমপি মমতাজ বেগমসহ বেশ কয়েকজন Read more

যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

যশোরের মণিরামপুরে চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন