খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে তৃনমুল পর্যায়ের নন মুসলিম আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে নববর্ষ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, কুমিল্লাটিলা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন (বিভিএম)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান (পিপিএম)।এ সময় জেলার ৯টি উপজেলার মোট ১০০ জন নন মুসলিম সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত ঈদুল ফিতরে সকল মুসলিম সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন, গুইমারা উপজেলা প্রশিক্ষক আল-আমিন, সদর উপজেলা প্রশিক্ষক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

পহেলা বৈশাখের মোটিফ বানানো শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন
পহেলা বৈশাখের মোটিফ বানানো শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতের কোনো এক সময় সদর উপজেলার Read more

ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বছরের শেষ দিকে বড় দিনের পর তার সফরের প্রস্তুতি চলছে। ঢাকা ও Read more

জমে উঠেছে চুয়াডাঙ্গা শিয়ালমারি পশুর হাট
জমে উঠেছে চুয়াডাঙ্গা শিয়ালমারি পশুর হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাট। সাপ্তাহিক এ পশুহাটে দেখা গেছে ক্রেতা-বিক্রেতারদের উপচে Read more

শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত : সারজিস আলম
শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া উদ্দেশ্যপ্রনোদিত।"শাপলা" প্রতীক না দেওয়ার সিদ্ধান্তকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন