দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে এক ব্যাবসায়ী সুলতানকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়েদুল হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। র‌্যাবের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বরিশাল ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বরিশাল বিমানবন্দর থানা পুলিশের কাছে আসামীকে সোপর্দ করে র‌্যাব। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট ৫ লাখ টাকা চাঁদার দাবিতে বিমানবন্দর থানাধীন বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের সুলতান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ ব্যাবসায়ীকে লোহার সাবল দিয়ে পিটিয়ে হত্যা করেন যুবদল নেতা এবায়েদুল ও তার সহযোগীরা। এ ঘটনায় যুবদল নেতা এবায়েদুল হাসান, সোহেল ও মিঠুসহ ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে বরিশাল বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতর পুত্রবধূ সাদিয়া আফরিন নুপুর।মামলার বাদী সাদিয়া আফরিন জানান, সরকার পতনের পর ওবায়েদুল তার স্বামী মনিরজ্জামান জুয়েলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনার দিন জুয়েলের খোঁজে ওবায়েদুলের নেতৃত্বে অভিযুক্তরা বাড়িতে এসে গালিগালাজ করে এবং বাড়ীর গেটে লাগানো সিসি ক্যামেরা ভাংচুর করে। এসময় তার শ্বশুর (নিহত সুলতান) ঘর থেকে বেরিয়ে গালিগালাজের কারণ জানতে চায়। এতে ক্ষুব্ধ হয়ে শাবল দিয়ে আঘাত করলে তার শ্বশুর নিহত হন। অভিযুক্ত ওবায়েদুল হাসান উপজেলা যুবদলের সদস্যসচিব এবং চাঁদশাপা ইউনিয়নের ঘটকের চর গ্রামের মৃত সেকান্দার আলী ছেলে। হত্যার ঘটনার পর গত ২২ আগস্ট অভিযুক্ত যুবদল নেতার সংগঠনিক পদ স্থগিত করে বরিশাল জেলা যুবদল। এ ব্যাপারে বিমানবন্দও থানার অফিসার ইনচার্জ মো : জাকির সিকদার বলেন র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী এবায়েদুল হাসানকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। গত রাতেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ মামলাল অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান বিমানবন্দর থানা ওসি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে: যশোরে ফয়জুল করীম
বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে: যশোরে ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন Read more

নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা
নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা

নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী Read more

জামায়াত আমিরের বাসায় ব্রিটিশ হাইকমিশনার
জামায়াত আমিরের বাসায় ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।বুধবার (১০ সেপ্টেম্বর) জামায়াত Read more

চট্টগ্রামের চান্দগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত
চট্টগ্রামের চান্দগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ পারভেজ (৩০) নামে এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত Read more

বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসা ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ Read more

নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ
নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। দীর্ঘ তল্লাশির পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন