নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। দীর্ঘ তল্লাশির পর এক শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছে।শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার মহিষখোলা গ্রামের চিত্রা নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত শিশুটির নাম রাফিয়া (৮), সে মহিষখোলা গ্রামের এনায়েত শেখের মেয়ে। নিখোঁজ অপর শিশু আরিয়া (৮), সে একই গ্রামের প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে। তারা দুজনই স্থানীয় মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই সহপাঠী বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর স্রোতে তারা দুজনেই তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। তবে সন্ধ্যা পর্যন্ত আরিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মুঠোফোনে জানান, “নিখোঁজ দুই শিশুর মধ্যে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরিয়ার সন্ধানে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”একই সাথে দুই শিশুর এমন সলিল সমাধির ঘটনায় পুরো মহিষখোলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে চিত্রা পাড়ের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা নিখোঁজ শিশুটিকে দ্রুত খুঁজে পেতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের হস্তক্ষেপ কামনা করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাশ করেনি কেউ
কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাশ করেনি কেউ

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় গড় পাশের Read more

জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ
জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ

জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বাদ Read more

‘২০২৪ সালে শিশুদের প্রতি সহিংসতা ‘ভয়াবহ মাত্রায়’ পৌঁছেছে’
‘২০২৪ সালে শিশুদের প্রতি সহিংসতা ‘ভয়াবহ মাত্রায়’ পৌঁছেছে’

গাজা থেকে শুরু করে কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে ২০২৪ সালে শিশুদের ওপর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। Read more

আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ  ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন